৯৩ বছরে প্রথম! ছয়জন বাঁহাতি ব্যাটার নিয়ে টেস্টে নামল ভারত
ইডেনে শুরু হল ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট, আর সেখানেই ইতিহাস রচনার মুহূর্তের সাক্ষী হল ক্রিকেটপ্রেমীরা। ভারতীয় টেস্ট ইতিহাসে প্রথমবার একাদশে একসঙ্গে ছয়জন বাঁহাতি ব্যাটার! যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব এই ছয়জনকে নিয়ে নতুন অধ্যায় লিখল টিম ইন্ডিয়া।
এর আগে সর্বোচ্চ চারজন বাঁহাতি নিয়ে একাধিক ম্যাচ খেলেছে ভারত। কিন্তু ঠিক ৫৯৬ টেস্ট পরে এমন অভূতপূর্ব একাদশ দেখা গেল ইডেন গার্ডেন্সের সবুজ গ্যালারিতে।

ফ্রিডম ট্রফির প্রথম টেস্টের জন্য ভারতীয় দলে এসেছে দুইটি পরিবর্তন। বাদ পড়েছেন তামিলনাড়ুর বি সাই সুদর্শন ও নীতীশ কুমার রেড্ডি। দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন ঋষভ পন্থ এবার শুধুই ব্যাটার হিসেবে। ফেব্রুয়ারি ২০২৪ এর পর প্রথমবার দলে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার অক্ষর প্যাটেলও।
চোটে বাইরে রাবাডা, দক্ষিণ আফ্রিকার দলে বাভুমার প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাডা পাঁজরের চোটে খেলছেন না এই টেস্টে। তবে পাকিস্তান সফরে না থাকা টেম্বা বাভুমা ফিরেছেন নেতৃত্বে। ডিউয়াল্ড ব্রেভিসকে বাদ দেওয়া হয়েছে। দলের ফর্মে থাকা সেনুরান মুথুসামিকে বাদ দেওয়া ঘিরে প্রশ্ন উঠেছে। পাকিস্তানের বিরুদ্ধে দুই টেস্টেই দুর্দান্ত বল ব্যাট হাতে নজর কেড়েছিলেন মুথুসামি।
যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, ওয়াশিংটন সুন্দর, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ উইকেটরক্ষক, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ।
আইডেন মারকরম, রায়ান রিকেলটন, উইয়ান মুলডার, টেম্বা বাভুমা অধিনায়ক, টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইনে উইকেটরক্ষক, সাইমন হার্মার, মারকো জানসেন, করবিন বোশ, কেশব মহারাজ।
-
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক











Click it and Unblock the Notifications