শ্রীসন্থের কোচির বাসভবনে আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা ক্রিকেটারের স্ত্রী-কন্য়ার
শ্রীসন্থের কোচির বাসভবনে আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা ক্রিকেটারের স্ত্রী-কন্য়ার
ক্রিকেট থেকে আজীবন নির্বাসন ওঠার পরেই শান্তাকুমারান শ্রীসন্থের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান এই ভারতীয় ক্রিকেটারের পরিবারের সদস্যরা।

স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, গত রাত দুটো নাগাদ ২০১১-র বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য শ্রীসন্থের কোচির এডাপাল্লীর বাসভবনে আচমকাই আগুন লাগে। বাড়ির ডাইনিং হল এবং শোয়ার ঘর পুরোপুরি আগুনের গ্রাসে চলে যায়। বাড়ির একতলায় আটকে পড়েন শ্রীসন্থের স্ত্রী ভূবনেশ্বরী কুমারী, মেয়ে এবং বাড়ির দুই কর্মচারী।
স্থানীয়দের তরফে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় দমকল, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। আগুন নিভিয়ে বাড়ির ভিতর থেকে সকলকে নিরাপদে বাইরে আনা সম্ভব হয়। ঘটনায় শ্রীসন্থের পরিবারের কেউ আহত হননি বলে জানিয়েছে পুলিশ। তবে আগুনে ক্রিকেটারের বাড়ির নিচের তলার অনেকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।
আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয় বাসিন্দা ও বাড়ির দুই কর্মচারীকে।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications