Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্টিং অপারেশন বিতর্কের মধ্যেই ইস্তফা চেতন শর্মার, পদত্যাগপত্র গ্রহণে দেরি করল না বিসিসিআই

ভারতের নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা স্টিং অপারেশনে অনেক গোপন তথ্য ফাঁস করায় বিতর্ক তুঙ্গে ওঠে। অবশেষে পদত্যাগ করলেন, যা গ্রহণ করেছে বিসিসিআই।

স্টিং অপারেশনে ভারতীয় ক্রিকেট দল, দল নির্বাচন সংক্রান্ত অনেক গোপন তথ্য ফাঁস করেছিলেন ভারতের নির্বাচক প্রধান চেতন শর্মা। একের পর এক যে বোমা ফাটিয়েছিলেন তাতেই প্রশ্ন উঠে গিয়েছিল তাঁর ভবিষ্যৎ নিয়ে। অবশেষে তিনি পদত্যাগপত্র পাঠালেন বোর্ড সচিব জয় শাহর কাছে। যা গৃহীত হয়েছে। ইতিমধ্যেই চেতনের পদত্যাগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে প্রচুর মিম। কটাক্ষ করা হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়কেও।

চেতনের পদত্যাগ

চেতনের পদত্যাগ

জি মিডিয়ার স্টিং অপারেশনে দুবার চেতন শর্মা বিস্ফোরক নানা তথ্য ফাঁস করে ফেলেছেন। বিরাট কোহলির সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্য়ায় ও রোহিত শর্মার ইগোর লড়াই, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে তারকা-সহ বিভিন্ন ক্রিকেটাররা ইঞ্জেকশন নেন- এমন চাঞ্চল্যকর কথা তাঁর মুখে শোনা গিয়েছিল। সৌরভ গঙ্গোপাধ্যায়কে অপদস্থ করতেই বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকা সফরের আগে প্রেস কনফারেন্সে তাঁকে ক্যাপ্টেন্সি থেকে সরানোর প্রসঙ্গ টেনে আনেন বলে জানিয়েছিলেন চেতন। তাঁর ভবিষ্যতের কথা জানতে হার্দিক পাণ্ডিয়ার রাতে চেতন শর্মার বাড়িতে যাওয়া, রোহিত শর্মার সঙ্গে তাঁর কথোপকথন নিয়েও বিভিন্ন চাঞ্চল্যকর কথা বলে ফেলেন চেতন, তাঁর কথা ক্যামেরাবন্দি হচ্ছে, তা বুঝতে না পেরেই।

দ্বিতীয় ইনিংসে বোল্ড!

গত মাসেই ভারতীয় ক্রিকেটের নির্বাচক প্রধান হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন চেতন। যদিও স্টিং অপারেশনের জেরেই তিনি বোল্ড হয়ে গেলেন। জানা গিয়েছে, চেতনের বক্তব্যে বিসিসিআই কর্তাদের পাশাপাশি ক্ষোভের সঞ্চার হয় ক্রিকেটারদের মধ্যেও। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ করাতে অনৈতিক পদক্ষেপের মতো অভিযোগও সামনে এসেছিল চেতনের কথা। ইঞ্জেকশন নিয়ে ক্রিকেটারদের ফিট না হয়েও খেলতে নামা, ১০০ শতাংশ ফিট না হওয়া সত্ত্বেও দলে রাখার অনুরোধের মতো বিষয়গুলি স্টিং অপারেশনে বলে ফেলেছিলেন চেতন।

ইডেনে এসেছিলেন গতকাল

রঞ্জি ট্রফির ফাইনালের প্রথম দিন গতকাল ইডেনে এসেছিলেন চেতন শর্মা। কিন্তু সংবাদমাধ্যমকে এড়িয়ে পরে চলে যান। স্টিং অপারেশন কাণ্ড নিয়ে মুখ খোলেননি। ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়, বিরাট কোহলির সঙ্গে তাঁর কথোপকথন যা গোপন রাখার কথা, স্টিং অপারেশনে তা ফাঁস করে দিয়েছিলেন চেতন। নির্বাচক প্রধানের মতো দায়িত্বশীল পদে থেকে তিনি কীভাবে এ সব করতে পারেন তা নিয়েই প্রশ্ন ওঠে। অবশেষে তিনি বোর্ড সচিব জয় শাহর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। যা সঙ্গে সঙ্গে গৃহীত হয়।

পরবর্তী নির্বাচক প্রধান কে?

চেতন শর্মার স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে চর্চা চলছে। চেতনের পদত্যাগের ফলে এখন যে চারজন নির্বাচক রইলেন তাঁরা হলেন সলিল আঙ্কোলা, শিবসুন্দর দাস, সুব্রত বন্দ্যোপাধ্যায় ও এস শরৎ। সামনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের বাকি দুটি টেস্ট ও একদিনের সিরিজের দল নির্বাচন। সেটা কবে হবে সেদিকেই তাকিয়ে সকলে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+