Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

BCCI: বার্ষিক চুক্তির তালিকায় শ্রেয়স-ঈশানের প্রত্যাবর্তন, সুযোগ পেলেন কতজন ক্রিকেটার?

বিগত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল বেশি বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির তালিকা নিয়ে। কোন ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তির তালিকায় স্থান পাবেন কারাই বা বাদ যাবেন সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছিল। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে বিসিসিআই কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছিল। কিন্তু এবার আরও দুই মাস পর এই চুক্তির তালিকা প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। কেন্দ্রীয় চুক্তির তালিকায় শুধু শ্রেয়স আইয়ারই নন একইসঙ্গে প্রত্যাবর্তন হল ঈশান কিষাণের।

ইতিমধ্যেই মহিলাদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছিল বিসিসিআই। সোমবার সরকারিভাবে পুরুষদের ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করল বিসিসিআই। এই চুক্তির মেয়াদ ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। মোট ৩৪ জন ক্রিকেটার এই চুক্তির তালিকা স্থান পেয়েছেন। চারটি বিভাগে এই ক্রিকেটারদের ভাগ করা হয়েছে। প্রথমেই এ প্লাস ক্যাটাগরিতে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা।

BCCI announced the Annual Player Contracts

এর মধ্যে রোহিত, বিরাট এবং জাদেজা টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন তারা শুধুমাত্র টেস্ট এবং একদিনে ক্রিকেটই খেলছেন ভারতীয় দলের হয়ে। কিন্তু দলের হেভিওয়েট ক্রিকেটারদের এ প্লাস ক্যাটাগরিতে রেখে দিয়েছে বিসিসিআই।

এ- শ্রেণীভুক্ত আছেন পাঁচজন ক্রিকেটার। এই ক্রিকেটাররা হলেন মহম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল, হার্দিক পাণ্ডিয়া, মহম্মদ শামি, ঋষভ পন্থ। গত বছর শৃঙ্খলা জনিত ইস্যুতে বোর্ডের বার্ষিক যুক্তির তালিকা থেকে বাদ পড়ে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। এবার এই চুক্তির তালিকায় প্রত্যাবর্তন হল তাঁর। তবে বি ক্যাটাগরিতে স্থান পেয়েছেন শ্রেয়স এই তালিকায় শ্রেয়স আইয়ার ছাড়াও আছেন। সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল , যশস্বী জয়সওয়াল।

সি ক্যাটাগরিতে স্থান পেয়েছেন ১৮ জন ক্রিকেটার। এই তালিকায় রয়েছেন রিঙ্কু সিং, তিলক বর্মা, ঋতুরাজ গায়কোয়ার, শিবম দুবে , রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসাং ,অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, রজত পাটীদার, সরফরাজ খান. নীতিশ কুমার রেড্ডি. ঈশান কিষাণ. অভিষেক শর্মা. আকাশ দীপ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা।

শ্রেয়সের মতোই ঈশান কিষাণও এবার চুক্তির তালিকায় প্রত্যাবর্তন করেছেন। গত বছর শ্রেয়স আইয়ারের মতোই তিনি চুক্তির তালিকায় ছিলেন না। তবে শ্রেয়স বি শ্রেণিভুক্ত হয়েছেন এবং ঈশান সি শ্রেণিতে সুযোগ পেয়েছেন। পন্থ বি শ্রেণী থেকে এ-তে শ্রেনিতে উন্নতি করেছেন.

একঝাঁক নতুন ক্রিকেটারকে সুযোগ দিয়েছে বিসিসিআই। বরুণ চক্রবর্তী, নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানাদের মতো নতুন ক্রিকেটাররা এই চুক্তির তালিকায় সুযোগ পেয়েছেন। বাংলা থেকে আছেন শামি, আকাশদীপ মুকেশ কুমার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+