Shakib Al Hasan: জাতীয় দলের জার্সিতে দেখা যাবে শাকিবকে? তারকা ক্রিকেটারকে নিয়ে আপডেট দিল বাংলাদেশ বোর্ড
বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হলেও পরিস্থিতি বদলায়নি। সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। বাংলাদেশে চিন্ময় প্রভুর গ্রেফতারির পর থেকে পরিস্থিতি আরও জটিল হয়েছে। একইরকমভাবে জটিলতা বৃদ্ধি পাচ্ছে তারকা অল-রাউন্ডার শাকিব আল হাসানের কেরিয়ার নিয়েও। জাতীয় দলের হয়ে দুই ফরম্যাট থেকে এরই মধ্যে অবসর নিয়ে ফেলেছেন শাকিব আল হাসান। আগামী দিনে ফের কি তাঁকে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে, এই নিয়ে আপডেট দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ দলের চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজে শাকিবকে দলে রাখা না রাখা নিয়ে চর্চা চলছে। এরইমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ দাবি করেছেন যে শাকিব আল হাসান এখনও জাতীয় দলের হয়ে খেলতে পারেন। তবে একইসঙ্গে তিনি জানিয়েছেন যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে অভিজ্ঞ অলরাউন্ডারকেই।

শাকিবের খেলার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বলেছেন, শাকিব আল হাসানের ব্যাপারে আমি নিশ্চিত উত্তর দিতে পারব না। আমি চাই সে খেলুক, কিন্তু তাঁর অনুপস্থিতি ক্রিকেট বোর্ডের সাথে সম্পর্কিত নয়। তাঁর না খেলার বিষয়টি ক্রিকেটীয় নয় বরং অনেক বেশি আইনি, তাঁরা দেশে না থাকার বিষয়টি ক্রিকেটের সঙ্গে সম্পর্ক নেই। ফলে এই বিষয়গুলোর সমাধান আমাদের হাতে নেই।
গত ৫ আগস্ট আওয়ামী লিগ সরকারের পতনের পর হত্যা মামলায় আসামি করা হয় শাকিবকে। শেয়ার মামলায় জড়িত থাকার অভিযোগে সম্প্রতি তাঁকে ৫০ লক্ষ টাকা জরিমানাও করা হয়। হাসিনা সরকার পতনের পর থেকেই আওয়ামী লিগের প্রাক্তন সাংসদ শাকিবের কেরিয়ার বিপদের মধ্যে পরে। । এরপর দেশে থেকে চলে গিয়েছেন শাকিব, তবে পাকিস্তান এবং ভারত সফরে দলের সঙ্গে ছিলেন শাকিব।
মাঝে চলে যান ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে একটি ম্যাচ খেলতে। সরাসরি ভারতে আসেন ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। হতাশার পারফরম্যান্স করেছেন ভারতের বিরুদ্ধে । সিরিজের দ্বিতীয় টেস্টের আগে শাকিব আল হাসান জানিয়ে দেন, মীরপুরে কেরিয়ারের শেষ টেস্ট খেলতে চান। সেই সুযোগ অবশ্য আসেনি। সরকার কিংবা বোর্ড নিরাপত্তার দায়িত্ব নিতে চাননি।
-
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক











Click it and Unblock the Notifications