Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দ্রাবিড়ের সঙ্গেই বিদায় টি২০ বিশ্বকাপজয়ী দলের তিন সাপোর্ট স্টাফের, গম্ভীর আনবেন কাদের?

India's Support Staff: ভারতের হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হলেন গৌতম গম্ভীর। দ্রাবিড়-জমানায় ইতি পড়তে চাকরি গেল টি২০ বিশ্বকাপজয়ী দলের তিন সাপোর্ট স্টাফের।

বিসিসিআইয়ের প্রেস বিবৃতিতে ওই তিন সাপোর্ট স্টাফের অবদানের কথা স্বীকার করে তাঁদের ধন্যবাদ জানানো হয়েছে। তাতেই এই তিনজনের বিদায়ের বার্তা স্পষ্ট।

India s Support Staff

২০২১ সালে রবি শাস্ত্রী ভারতের হেড কোচ থাকার সময়ই ব্য়াটিং কোচ হিসেবে ভারতীয় দলের সঙ্গে ছিলেন বিক্রম রাঠোর। দ্রাবিড় হেড কোচ হওয়ার পর রেখে দেন রাঠোরকে। এ ছাড়া বোলিং কোচ হিসেবে পরশ মামব্রে ও ফিল্ডিং কোচ হিসেবে টি দিলীপ ভারতীয় দলের সঙ্গে ছিলেন টি২০ বিশ্বকাপ পর্যন্ত।

গম্ভীর হেড কোচ হয়েছেন। তিনিই তাঁর পছন্দমতো সাপোর্ট স্টাফ চূড়ান্ত করবেন বলে জানা যাচ্ছে। বিভিন্ন সংবাদমাধ্যমে অনেকের নাম নিয়েই জল্পনা চলছে। সব সাপোর্ট স্টাফই ভারতীয় হবেন, নাকি বিদেশি কাউকে গম্ভীরের কোর টিমে দেখা যাচ্ছে তা নিয়ে জল্পনা রয়েছে।

বেশ কিছুদিন ধরেই চর্চা চলছে, টি দিলীপের জায়গায় ফিল্ডিং কোচ হতে পারেন জন্টি রোডস। দক্ষিণ আফ্রিকার এই তারকার সঙ্গে গম্ভীর লখনউ সুপার জায়ান্টসে থাকাকালীন একসঙ্গে কাজ করেছেন। ক্রিকেটার হিসেবেও দুরন্ত ফিল্ডার ছিলেন রোডস। জানা যাচ্ছে, তাঁর অভিমত জানতে চেয়েছেন খোদ গম্ভীরই।

বিক্রম রাঠোরের স্থলাভিষিক্ত হওয়ার নিরিখে এগিয়ে রয়েছেন অভিষেক নায়ার। নায়ারের সঙ্গে গম্ভীর কেকেআরের মেন্টর হিসেবে কাজ করেছেন। কেকেআরের পাশাপাশি ভারতীয় দলের অনেক ব্যাটারই নায়ারের পরামর্শে উপকৃত। তাই মুম্বইকর নায়ারের ভারতের সাপোর্ট স্টাফ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বোলিং কোচ হিসেবে পরশ মামব্রের জায়গায় আসতে পারেন লক্ষ্মীপতি বালাজি। তিনি গৌতম গম্ভীরের অধিনায়কত্বে খেলেছেন কেকেআরে। তামিলনাড়ু দলের হেড কোচ হিসেবে বালাজির নাম ঘোষণা করা হলেও ইতিবাচক সাড়া ভারতের প্রাক্তন পেসারের তরফে মেলেনি বলে জানা গিয়েছে সম্প্রতি। বালাজি বড় দায়িত্বের অপেক্ষায় রয়েছেন বলেও তামিলনাড়ুর দায়িত্ব নেননি। তিনি গত মরশুমেও তামিলনাড়ুর সহকারী কোচ ছিলেন। কেকেআরের বোলিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন বালাজি। কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, বিসিসিআইয়ের কাছে গম্ভীর আর বিনয় কুমারের নাম সুপারিশ করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+