Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AUS vs IND: রোহিতকে নন, অস্ট্রেলিয়া সফরে বুমরাহকেই নেতৃত্বে চান গাভাসকর

AUS vs IND: বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ টেস্টের সিরিজ খেলতে চলতি মাসেই অস্ট্রেলিয়ায় যাচ্ছে ভারত। তারই মধ্যে ভারতের অধিনায়ক বদলের দাবি তুললেন সুনীল গাভাসকর।

রোহিত শর্মার স্ত্রী সন্তানসম্ভবা বলে জানা যাচ্ছে। ফলে রোহিত প্রথম দুটি টেস্টে অনিশ্চিত। সে কারণেই বুমরাহর হয়ে ব্যাট ধরে কারণ বিশ্লেষণ করলেন গাভাসকর।

AUS vs IND

নিউজিল্যান্ডের কাছে দেশের মাটিতে ০-৩ ব্যবধানে টেস্ট সিরিজে হেরেছে ভারত। এরপরই রোহিত শর্মাকে জিজ্ঞাসা করা হয়েছিল অস্ট্রেলিয়া সফরে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে। রোহিত নিশ্চিতভাবে বলতে পারেননি। তবে তাঁর কথায় ইঙ্গিত মিলেছে তিনি প্রথম টেস্টে খেলতে পারছেন না।

রোহিতের পরিবারে দ্বিতীয় সন্তানের আগমন ঘটতে চলেছে। এই পরিস্থিতিতে তিনি প্রথম দুটি টেস্টেও অনিশ্চিত বলে জানা যাচ্ছে কিছু মহল থেকে। রোহিতের অনুপস্থিতিতে পারথ টেস্টে বুমরাহ নেতৃত্ব দেবেন বলেই খবর। রোহিতের জায়গায় ওপেন করতে পারেন অভিমন্যু ঈশ্বরণ।

গাভাসকর একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ক্যাপ্টেনের প্রথম ম্যাচে খেলাটা গুরুত্বপূর্ণ। তবে চোট থাকলে বা খেলতে না পারলে অন্য কথা, সেক্ষেত্রে সহ অধিনায়ক নেতৃত্ব দেবেন। তাতে তাঁর উপর চাপও থাকবে। শুনতে পারছি রোহিত অস্ট্রেলিয়া সিরিজে প্রথম ২টি টেস্টে খেলতে পারবেন না। এ ক্ষেত্রে বুমরাহকে গোটা সিরিজের জন্য অধিনায়ক ঘোষণা করা উচিত নির্বাচকমণ্ডলীর।

গাভাসকর আরও বলেন, নির্বাচকদের উচিত রোহিত শর্মাকে জানিয়ে দেওয়া তাঁকে অস্ট্রেলিয়া সিরিজে সাধারণ ক্রিকেটার হিসেবেই খেলতে হবে। আমি মনে করি, রোহিতের সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলা উচিত। উল্লেখ্য, পুত্রসন্তানের জন্মের কারণে বিরাট কোহলি চলতি বছর ইংল্যান্ড সিরিজ খেলতে পারেননি। তার আগে অস্ট্রেলিয়ায় একটি টেস্ট খেলে তিনি দেশে ফিরেছিলেন ভামিকার জন্মের সময়।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে অস্ট্রেলিয়ায় ভারতকে কোনও টেস্টে হারলে চলবে না। গাভাসকরের কথায়, এই সফর ভবিষ্যতের অনেক কিছুই ঠিক করে দেবে। গাভাসকর মনে করেন, এই সিরিজে তরুণ ক্রিকেটারদের নিজেকে মেলে ধরার ভালো সুযোগ রয়েছে। সেই সঙ্গেই সিনিয়রদের ভবিষ্যতের দিশা নির্ধারণ করবে অস্ট্রেলিয়া সফর।

গাভাসকরের ধারণা, অস্ট্রেলিয়া সিরিজে বড় কোনও রদবদলের পথে হাঁটবে না ভারত। তবে এই সিরিজের পর অনেক কিছু বদল আসতে পারে। সেটাও ভারত ভালো ফল না করলে। নিউজিল্যান্ড সিরিজকে দুঃস্বপ্ন ভেবেই ভুলে থাকতে চান সানি। দল নিয়েও আশাবাদী। ভারত অস্ট্রেলিয়া সফরে, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভালো করবে আশা নিয়ে নিজেদের দলকে সমর্থনের আহ্বানও জানান তিনি।

গাভাসকর বলেছেন, নিউজিল্যান্ড সিরিজের আগে বলেছিলাম ভারত অস্ট্রেলিয়ায় ৩-১ ব্যবধানে সিরিজ জিতবে। কিন্তু এখনও ইতিবাচক ভাবনা নিয়ে আমার মনে হচ্ছে ভারত ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতবে। প্রথম ১০-১২ ওভারের পর কোকাবুরা বলে অস্ট্রেলিয়ার পিচে ভালো ব্য়াটিং করা সম্ভব। বিরাট কোহলি, রোহিত শর্মাদের ব্যাটিংয়ে টেকনিক্যাল কোনও সমস্যাও দেখছেন না সানি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+