Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AUS vs IND: জয়ের থেকে হারের সংখ্যা বেশি, অ্যাডিলেডে পরাজয়ের পরই প্রশ্নের মুখে গম্ভীরের টেস্টে কোচিং নীতি

পাহাড় প্রমাণ প্রত্যাশা নিয়েই ভারতীয় দলের হেড কোচের হটসিটে বসেছেন গৌতম গম্ভীর। কিন্তু কোচিং ইনিংস শুরুর কয়েক মাসের মধ্যেই প্রবল চাপে গম্ভীর। তাঁর কোচিংয়ে সীমিত ওভারের সিরিজে ভালো ফল করলেও টেস্টে হতাশাজনক পারফরম্যান্স করছে টিম ইন্ডিয়া। অন্তত পরিসংখ্যান সেই কথাই বলছে। আধুনিক খেলাধুলাতে দলে খারাপ খেললে সমানভাবে দায়ী করা হয় কোচকেও। সবার প্রথম চাকরি যায় কোচেরই।

প্রথমেই আসা পরিসংখ্যানের কথায়। এখনও ফর্যন্ত ভারতীয় দল গম্ভীরের কোচিংয়ে সাতটি টেস্ট ম্যাচ খেলেছে এর মধ্যে ভারত জয় পেয়েছে মাত্র তিনটি ম্যাচে। চারটি ম্যাচেই হেরেছে ভারত। জয়ের শতাংশ ৪২.৮৬। ফলে এখনও পর্যন্ত তাঁর কোচি্ংয়ে ভারত জয়ের থেকে হেরেছে বেশি। বাংলাদেশের বিরুদ্ধে দুটি ম্যাচ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে জিতেছে ভারত। ফলে গম্ভীরের কোচিং নীতি নিয়ে বিশেষ করে টেস্টে প্রশ্ন উঠতে শুরু করেছে।

নিউজিল্যান্ডের কাছে হারের পর অস্ট্রেলিয়া সিরিজে দল নির্বাচনে গম্ভীর নিজের পছন্দে ক্রিকেটারদের নেওয়ার জন্য জোর দেন। বিশেষ করে হর্ষিত রানাকে নিয়ে বেশি প্রশ্ন উঠে। তাঁকে প্রথম একাদশে সুযোগও দিচ্ছেন গম্ভীর. কিন্তু তাঁর পারফরম্যান্স একেবারেই ভালো নয়।

অস্ট্রেলিয়া সিরিজ গৌতম গম্ভীরের জন্য একটি বড় পরীক্ষা কারণ এই সিরিজের উপরই ভারতীয় দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নির্ভর করছে। আপাতত গম্ভীরের পারফরম্যান্সকে স্ক্যানারে তলায় রাখা হয়েছে। গম্ভীরের ডানা ছাঁটা হতে পারে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজ দিয়েই ভারতীয় দলে কোচিং ইনিংস শুরু করেন গম্ভীর। কিন্তু একদিনের সিরিজ থেকেই ছবিটা ধীরে ধীরে বদলাতে শুরু করে। তিন ম্যাচের সিরিজে ২-০ জিতে যায় শ্রীলঙ্কা। ২৭ বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ হারতে হয়েছিল মেন ইন ব্লুকে। সিরিজে একটাও ম্যাচে জিততে পারেনি টিম ইন্ডিয়া। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হতে হয়েছে ভারতকে। এবার পারথে জিতলেও অ্যাডিলেডে হারতে হল ভারতকে।

গম্ভীরের কোচিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকেই আগ্রাসী ক্রিকেটের নীতির প্রচ‌লন করেন গম্ভীর। কিন্ত গম্ভীরের টেস্টে কোচিং কিন্তু স্ক্যানারের তলায় রয়েছে।

AUS vs IND: রোহিতের ভুল রণকৌশল থেকে ব্যাটারদের ব্যর্থতা, ভারতের হারের নেপথ্যে রয়েছে কোন কারণগুলি?
যদি ভারত বিশ্বে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য যোগ্যতা অর্জন না করে, ইংল্যান্ড সিরিজে সিনিয়রদের নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। সিরিজে আগামী ম্যাচগুলির ফলাফল ভালো না হলে সিনিয়র চারজন ক্রিকেটারকে নিয়েও ভাবনা চিন্তা করা হবে।' অশ্বিনের বিকল্প ওয়াশিংটন ভালো খেলেছেন, রোহিত একেবারেই ছন্দে নেই। একইসঙ্গে কোহলিও ভালো জায়গায় নেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+