AUS vs IND: রোহিতের ভুল রণকৌশল থেকে ব্যাটারদের ব্যর্থতা, ভারতের হারের নেপথ্যে রয়েছে কোন কারণগুলি?
২০২০-২১ সালে বর্ডার-গাভাসকর ট্রফিতে পিঙ্ক বলের টেস্টে এক রাশ লজ্জা নিয়েই হারতে হয়েছিল ভারতকে। তিন বছর পর আবারও অস্ট্রেলিয়া সফরে এসে সেই গোলাপি বলেই হারের মুখ দেখতে হল ভারতীয় দলকে। পাঁচ দিনের খেলা সমাপ্ত হল তৃতীয় দিনের প্রথম সেশনেই। এবারও ভারতের লজ্জা কোনও অংশে কম নয়। পারথের জয়ের পর কেন পিঙ্ক বল টেস্টে হারতে হল ভারতকে? নেপথ্যে রয়েছে কোন কারণ? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
অস্ট্রেলিয়ার মাটিতে পিঙ্ক টেস্ট মানেই ভারতের কাছে আতঙ্কের। প্রথমত এই বলে ভারত খুবই কম টেস্ট ম্যাচ খেলে। ২০২২ সালের পর আবার এই বলে খেলতে নেমেছিল ভারত। ফলে প্রস্তুতিতে একটা বিরাট সমস্যা হয়। লাল বলের সঙ্গে পিঙ্ক বলের পার্থক্য অনেক। একটি অনুশীলন ম্যাচ বা কয়েকদিনের প্র্যাক্টিসের পর পিঙ্ক বলে টেস্ট ম্যাচ খেলা সহজ নয়। ফল যা হওয়ার তাই হয়েছে। গোলাপি বলে নিয়মিত টেস্ট খেলার সুবিধা এই ম্যাচেও পেল অজিরা। এর পাশাপাশি আরও কিছু কারণ আছে।

ফলে প্রথম ইনিংসে মাত্র ১৮০ রানেই সমাপ্ত হয় ভারতের রান। দ্বিতীয় ইনিংসে তার থেকেও কম রান করতে সক্ষম হয় ভারত। দ্বিতীয় ইনিংসে সন্ধ্যার সময় ভারতীয় ব্যাটাররা উইকেটে স্থায়ী হতে পারলেন না। দিন রাতের টেস্টে সন্ধ্যার সময়টা ব্যাট করা সব থেকে কঠিন। কিন্তু সেই কঠিন সময়েই ব্যর্থ হল ভারত।
অধিনায়ক রোহিত শর্মার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠছে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ট্রাভিস হেড যখন ব্যাটিং করছিলেন তখন রোহিত রক্ষণাকত্বক ফিল্ডিং সাজান। ফলে হেড নিজের আগ্রাসী খেলা চালিয়ে যান। তার উপর ঠিক মতো বোলিংও পরিবর্তন করতে পারেননি রোহিত।
দল নির্বাচন নিয়েও উঠছে প্রশ্ন। আকাশ দীপেরক মতো সফল বোলারকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে কেন হর্ষিত রানার মতো বোলারকে খেলানো হচ্ছে সেটা নিয়ে উঠছে প্রশ্ন। রানার উপর আস্থা আছে গম্ভীরের। কিন্ত অতিরিক্ত আস্থা রাখার মাশুল গুনতে হচ্ছে ভারতকে। উইকেটে বলই রাখতে পারছেন না রানা, সিরাজও খুব একটা ছন্দে নেই। একা বুমরাহের উপর চাপ পরছে। তার উপর জাদেজার মতো অভিজ্ঞ অল রাউন্ডার দলে থাকার পরও কেন তাঁকে খেলানো হচ্ছে না সেটা নিয়ে প্রশ্ন উঠছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications