এশিয়া কাপের ফাইনালে আজ ভারত-পাকিস্তান, কেমন হতে পারে দুই দলের রণকৌশল?
এশিয়া কাপের ফাইনালে এই প্রথমবার মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। চলতি টুর্নামেন্টে বিশ্বচ্যাম্পিয়ন ভারত অপরাজেয় হিসেবে ফাইনালে উঠেছে।
এবারের এশিয়া কাপেও ভারত গ্রুপ পর্বে ও সুপার ফোরের দ্বৈরথে পাকিস্তানকে দুরমুশ করেছে। আজও সূর্যকুমার যাদবরা নামবেন ফেভারিট হিসেবেই।

এশিয়া কাপ প্রথম হয় ১৯৮৪ সালে। তবে কখনও দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ফাইনালে পরস্পরের মুখোমুখি হয়নি এর আগে। ফলে দুবাইয়ে আজ এক নয়া অধ্যায় রচিত হতে চলেছে। ভারতীয় ক্রিকেটারা চলতি এশিয়া কাপে পাকিস্তানের কারও সঙ্গে করমর্দন সারছেন না। পাকিস্তানের ক্রিকেটাররা অভব্য আচরণ করলে ব্যাটে-বলেই তার জবাব দিচ্ছে ভারত। সেই ধারা আজও অব্যাহত থাকবে।
আইসিসি দুই দলের কয়েকজনকে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আর্থিক জরিমানা করেছে ইতিমধ্যেই। এমনকী ভারতীয় দল চ্যাম্পিয়ন হলে পিসিবি প্রধান তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসীন নাকভির থেকে ট্রফি নেবে কিনা তা নিয়ে চর্চা রয়েছে। মুম্বইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা থাকায় বোর্ডের শীর্ষকর্তারাও থাকছেন না দুবাইয়ে।
টি২০ আন্তর্জাতিকে পারস্পরিক ১৫টি দ্বৈরথে পাকিস্তানকে ১২ বার হারিয়েছে ভারত। ফলে পাকিস্তান আজও আন্ডারডগ। ভারত এশিয়া কাপ জিতেছে ৮ বার, শ্রীলঙ্কা ৬ বার, সেখানে পাকিস্তান মাত্র ২ বার!
অভিষেক শর্মাই একমাত্র চলতি এশিয়া কাপে তিনশোর উপর রান করেছেন। টানা তিনটি ঝোড়ো অর্ধশতরান তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে রেখেছে। শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফদের আজ অভিষেক কতটা ঠ্যাঙানি দেবেন সেদিকে তাকিয়ে সকলে। শুভমান গিলের ব্যাটেও আজ বড় রান প্রত্যাশা করছেন সকলে। পাকিস্তানের স্পিনার আব্রার আহমেদের চলতি এশিয়া কাপে ইকনমি ৫.০২। ভারতের বিরুদ্ধে দুটি সাক্ষাতে যথাক্রমে ১৬ ও ৪২ রান দিয়েছেন। তাঁর বোলিংয়ের দিকে তাকিয়ে থাকবেন সলমন আঘারা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে শুক্রবার অভিষেক শর্মা ও হার্দিক পাণ্ডিয়ার ক্র্যাম্পের সমস্যা হয়েছিল। তবে চোট-আঘাতের সমস্যা নেই ভারতীয় শিবিরে। জসপ্রীত বুমরাহ ও শিবম দুবে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেননি। তাঁরা সম্ভবত ফিরবেন অর্শদীপ সিং ও হর্ষিত রানার জায়গায়। পাকিস্তান দল অপরিবর্তিত থাকতে পারে। হাসান নওয়াজকে ফেরানোর বিষয়ে অবশ্য ভাবনাচিন্তা চলছে বলেই খবর।
ভারতের সম্ভাব্য একাদশ- অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ- সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আয়ুব, হুসেন তালাত, মহম্মদ নওয়াজ, সলমন আঘা (অধিনায়ক), ফাহিম আশরফ, মহম্মদ হ্যারিস (উইকেটকিপার), শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, আব্রার আহমেদ।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications