Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হাসপাতালে অভিষেক শর্মা, নামিবিয়া ম্যাচে ভারতের একাদশে আসতে পারেন সঞ্জু স্যামসন

টি২০ বিশ্বকাপে নামিবিয়া ম্যাচের আগে অস্বস্তি ভারতীয় শিবিরে। ওপেনার অভিষেক শর্মা পেটের সংক্রমণে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত দু'দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি বলে খবর। ফলে কালকের ম্যাচে তিনি অনিশ্চিত।

বিসিসিআইয়ের একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, "পেটের সংক্রমণের জেরে অভিষেককে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সমস্যা নিশ্চিত করতে কিছু পরীক্ষা চলছে। আজ তাঁকে ছুটি দেওয়া হবে কিনা স্পষ্ট নয়। ফলে নামিবিয়ার বিপক্ষে তাঁর মাঠে নামা আপাতত অনিশ্চিত।"

মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে অভিষেক প্রথম বলেই শূন্য রানে আউট হন। সেই সময় থেকেই তাঁর পেটে সমস্যা ছিল। মুম্বইয়ের ওই ম্যাচে তিনি ফিল্ডিং করতেও নামেননি সে কারণেই। ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে নিশ্চিত করেন যে, ব্যাটার পেটের সংক্রমণ থেকে সুস্থ হচ্ছেন।

দুশখাতে বলেছিলেন, "অভিষেকের পেটে এখনও কিছু সমস্যা আছে। আমরা আশা করছি যে, সে দু'দিনের মধ্যে ম্যাচের জন্য উপলব্ধ হবে।" অভিষেকের অনুপস্থিতে সঞ্জু স্যামসন ওপেনিংয়ে খেলতে পারেন। গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ধারাবাহিক কম রানের কারণে ঈশান কিষাণ প্রথম পছন্দের উইকেটকিপার-ব্যাটার হিসেবে স্যামসনের জায়গা নিয়েছিলেন।

একই সংবাদ সম্মেলনে দুশখাতে আরও জানান, "আমরা অন্য সব কিছুর চেয়ে অভিষেকের ফিটনেসের জন্য অপেক্ষা করছি, আর এটিই কয়েকটি ভিন্ন কম্বিনেশনের সুযোগ করে দেবে।"

এদিকে ভারতের জন্য সুখবর হলো, অসুস্থতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচ মিস করা জসপ্রীত বুমরাহ বৃহস্পতিবার নামিবিয়ার বিপক্ষে খেলতে প্রস্তুত। মঙ্গলবার দিল্লিতে ভারতের অনুশীলনে তিনি পূর্ণ উদ্যমে বোলিং করেন।

অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও দলে যোগ দিয়েছেন, নিউজিল্যান্ড সিরিজের সময় পাওয়া সাইড টিয়ার থেকে সেরে উঠে। মঙ্গলবার নেটে তাঁকে বোলিং এবং সেশনের শেষ দিকে থ্রোডাউনের বিরুদ্ধে ব্যাট করতে দেখা যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+