"খেলা হবে, গান শুনিয়ে লাভ নেই", বীরভূমের মাটিতে কাকে উদ্দেশ্য করে বললেন তৃণমূল নেতা কাজল শেখ?
" যে দিন গোটাব, সেদিন একদম গুটিয়ে দেব।" নানুরের কর্মী সভায় কাজল শেখের বক্তব্য ঘিরে শুরু হয়েছে চর্চা। অনুব্রত মন্ডল বীরভূমের মাটিতে ফিরে এসেছেন। লাল মাটিতে তৃণমূলের আগামী দিনের নেতৃত্ব কে দেবেন? তাই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। অনুব্রত ও কাজল শেখের সম্পর্কের বিষয়ে কম বেশি সকলেরই জানা। সেখানে কাজল শেখের এই বক্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ।
মঙ্গলবার নীচুপট্টির বাড়িতে ফিরে এসেছেন অনুব্রত মন্ডল। বুধবার তিনি বীরভূম জেলা তৃণমূল কার্যালয়ে বৈঠক করেছেন। যদিও সেই বৈঠকে কাজল শেখ উপস্থিত ছিলেন না। অনুব্রত মন্ডল ফিরে আসায় কাজল শেখের ক্ষমতা কি কাটছাঁট হবে? সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। তার মধ্যেই কাজল শেখ সুর চড়াতে শুরু করলেন।

বুধবার নিজের এলাকা নানুরে কাজল শেখ কর্মী নেতাদের নিয়ে বৈঠক করেছেন। সেখানেই তিনি সুর চড়িয়েছেন। " আমি দাবা খেলতে জানি। হাডুডুও খেলতে জানি। খেলা হবে, গান শুনিয়ে লাভ নেই।" এই কথা বলেছেন তিনি। এই কথা কি অনুব্রত মন্ডলকে উদ্দেশ্য করে বললেন তিনি?
কাজল শেখ আরও বলেন, " পাঙ্গা নিতে এস না। হাতে চুড়ি পরে বসে নেই। যেদিন গোটাব পুরোটা গুটিয়ে দেব।" এই কথায় আরও চর্চা শুরু হয়েছে ঘুরিয়ে কাজল শেখ কি হুমকি দিলেন? অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর কাজল শেখের উপর বীরভূমের দায়িত্ব আসে পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সেই জেলায় নিরঙ্কুশ জয় পেয়েছে। ফলে কাজল শেখের প্রভাব এখন অনেকটাই বেড়েছে।
অনুব্রত মন্ডল ফিরে আশায় কাজল শেখের দায়িত্ব কাটা যাবে? ফের অনুব্রত মন্ডলের হাতে ক্ষমতা চলে যাবে? সেই প্রসঙ্গ উঠছে। তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে এখনই কোনও কথা বলছে না। অনুব্রত মন্ডল নিজেও ছোট পরিসরে সময় কাটাচ্ছেন। সেই ক্ষমতা কি আর অনুব্রত মন্ডলের থাকবে? প্রশ্ন উঠেছে জেলা তৃণমূলের অন্দরে।
গত দুই বছরে বীরভূমের রাজ্য রাজনীতিতে অনেক সমীকরণ হয়েছে। সেই ক্ষেত্রে কাজল শেখ এখন প্রভাবশালী৷ সেই ক্ষেত্রে কতটা নেতৃত্বে বদল ঘটবে? বীরভূমের তৃণমূলের নীচের তলায় সেই চর্চা রয়েছে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications