Tarapith Temple New Rule: শীতের ছুটিতে তারাপীঠে যাওয়ার পরিকল্পনা করছেন? জেনে নিন নতুন নিয়ম
শীত জাঁকিয়ে পড়তেই অনেকেই বেড়িয়ে পড়েছেন। নতুন বছরের অভ্যর্থনায় স্পেশাল প্ল্যানিংও করে ফেলেছেন অনেকেই। যাঁরা এই সময় বীরভূমের তারাপীঠে কটাদিন ঘুরে আসার কথা ভাবছেন তাঁদের জন্য রয়েছে বিশেষ খবর।
তারাপীঠের মন্দিরে দর্শনার্থীদের জন্য বেশ কিছু নিয়মে বদল আনা হয়েছে। তারমধ্যে অন্যতম সেলফি বা ছবি তোলার বিশেষ নির্দেশিকা। এবার থেকে আর তারামায়ের সঙ্গে সেলফি তোলা যাবে না। কড়া সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। এতোদিন মন্দিরের গর্ভগৃহে ঢুকে পুজো দিয়ে তারা মায়ের সঙ্গে সেলফি তুলতে পারতেন দর্শনার্থীরা। কিন্তু এবার আর সেটা করা যাবে না।

তারাপীঠ মন্দিরের সেবাইত এবং মন্দির কমিটির পক্ষ থেকে বিশেষ নির্দেশিকা জারি করা হচ্ছে। মন্দিরের নিরাপত্তা এবং সুরক্ষার কথা ভেবে সেই নির্দেশিকায় গর্ভগৃহের ছবি তোলা এবং তারামায়ের সঙ্গে সেলফি তোলা নিষিদ্ধ করা হয়েছে। এবং এই নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর রাখতে দর্শনার্থীদের স্মার্টফোন নিয়ে মন্দির চত্ত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমন কি এই নিয়ম সহকারী পুজারীদের ক্ষেত্রেও প্রযোজ্য থাকবে।
ছবি অথবা ভিডিও করতে করতে কোনও পুজারী বা দর্শনার্থী মন্দির চত্ত্বরে প্রবেশ করতে পারবেন না। এমনকী এবার থেকে গর্ভগৃহের ভেতরে ঢুকে অঞ্জলীও দেওয়া যাবে না। আগেই সুরক্ষার জন্য মন্দির চত্ত্বরে এবং গর্ভগৃহে সিসিটিভি বসানো হয়েছে। কিন্তু গত কয়েক বছরে মন্দিরের ভেতরে এবং গর্ভগৃহে মায়ের সঙ্গে সেলফি তোলার প্রবণতা বেড়েছে। এতে পুজো দিতে সমস্যা হচ্ছে দর্শনার্থীদেরই। দীর্ঘক্ষণ সময় লাগছে। সেকারণেই আরও বেশি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্দির কমিটি।
এবার থেকে লাইন দিয়ে মন্দিরে পুজো দেওয়ার পর আর সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন না দর্শনার্থীরা। সেলফি তোলা তো দূরের কথা। প্রতিবছরের মতো এবছর বর্ষবরণের দিনে ভিড় বাড়বে তারাপীঠের মন্দিরে। সেকথা মাথায় রেখেই আগে থেকে সতর্ক হয়ে নির্দেশিকা বলবৎ করা হয়েছে। আগামীকাল অর্থাৎ ১৮ ডিসেম্বর থেকে জারি হচ্ছে এই নিয়ম।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications