আইনকে বুড়ো আঙুল দেখিয়ে শোভাযাত্রা–মাইচ করে বিসর্জন চলছে বীরভূমের সিউড়িতে
শোভাযাত্রা করে বিসর্জন চলছে সিউড়িতে
এ বছর করোনা পরিস্থিতিকে মাথায় রেখে হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল বিসর্জনে কোনও শোভাযাত্রা বা আড়ম্বর করা যাবে না। খুব সাধারণভাবেই মণ্ডপ থেকে প্রতিমা লরি বা ছোট ট্রেকারে উঠিয়ে সোজা ঘাটে নিয়ে যাওয়া হবে। শহর কলকাতাতেওএকই নিয়মে হয়েছে প্রতিমা বিসর্জন। কিন্তু আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বীরভূমের সিউড়িতে চলছে ঠাকুর বিসর্জন পর্ব।

শোভাযাত্রা, ব্যান্ড পার্টি, মানুষের সমাগম সবই রয়েছে সেই বিসর্জন পর্বে। সিউড়ির বিভিন্ন জায়গা থেকে পুজোকমিটির মানুষ শোভাযাত্রা করে ঘাটে প্রতিমা নিরঞ্জনের জন্য আসছেন। কোনও কোনও পুজো কমিটির সদস্যরা নাচ–গানও করছেন। বিসর্জন দেখতে জমায়েত হয়েছেন প্রচুর মানুষ। নেই মাস্ক, নেই সামাজিক দুরত্বের বালাই। বংশ পরম্পরায় এভাবেই চলে আসছে বিসর্জন পর্ব। প্রতিমা কাঁধে করে, শোভাযাত্রা করে আসার পর তবেই ঘাটে পড়ছে প্রতিমা। তা দেখতে দূর দূরান্ত গ্রাম থেকে মানুষ আসে এখানে।
স্থানীয় প্রশাসন তৎপর হলেও এই দীর্ঘদিনের প্রথাকে ভাঙতে পারছেন না। স্থানীয় এক মানুষ জানান, পাঁচশো বছরের বেশি সময় ধরে এভাবেই বিসর্জন পর্ব হচ্ছে। এখানে কাঁধে করে প্রতিমা নিয়ে আসা হয়, মাইচ করে তারপর ঘাটে বিসর্জন হয় এবং এটাই সিউড়ির মূল আকর্ষণ। এই বিসর্জন দেখতে কয়েক হাজার মানুষের সমাগম হয়। তিনি জানান, মানুষের আবেগকে ধরে রাখা যাচ্ছে না। তবে এর মধ্যেও সামাজিক দুরত্ব বজায় রাখা হচ্ছে, তৎপর আছে পুলিশ–প্রশাসন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications