Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

CBI: উধাও লালনের বাড়ির সিসিটিভির হার্ডডিস্ক, সিবিআইয়ের বিরুদ্ধে খুনের মামলা দায়ের রামপুরহাটে

CBI: উধাও লালনের বাড়ির সিসিটিভির হার্ডডিস্ক, সিবিআইয়ের বিরুদ্ধে খুনের মামলা দায়ের রামপুরহাটে

সিবিআই হেফাজতে বগটুই কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু। এই নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়েছে রামপুরহাটে। রহস্যবাড়িয়েছে লালনের বাড়ির সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক। এখনও সেই হার্ডডিস্ক সিবিআই উদ্ধার করতে পারেনি। সেই হার্ডডিস্কের সন্ধানে হন্যে হয়ে খুঁজছিল সিবিআই। সেই হার্ডডিস্কের কারণেই কি মৃত্যু লালন শেখের এই নিয়ে জল্পনার পারদ চড়েছে। ইতিমধ্যেই লালন শেখের স্ত্রী রামপুরহাট থানায় সিবিআইয়ের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে।

সিবিআইয়ের বিরুদ্ধে এফআইআর

সিবিআইয়ের বিরুদ্ধে এফআইআর

সিবিআই হেফাজতে রহস্যমৃত্যু বগটুই কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত লালন শেখের। ঘটনায় রামপুরহাট থানায় সিবিআইয়ের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করল লালন শেখের স্ত্রী। সিবিআইয়ের মারেই লালন শেখ মারা গিয়েছে বলে অভিযোগ করেছিলেন তাঁর স্ত্রী। তারপরেই গতকাল রাতে লালন শেখের স্ত্রী রামপুরহাট থানায় সিবিআইয়ের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে। ইতিমধ্যেই রাজ্যপুলিশ এই মামলার তদন্ত শুরু করেছে।

বিভাগীয় তদন্ত করছে সিবিআই

বিভাগীয় তদন্ত করছে সিবিআই

এদিকে কীভাবে হেফাজতে ধ়ৃত বন্দির মৃত্যু হল তা নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। তদন্তকারী অফিসার ঘটনার সময় কোথায় ছিলেন তা জানতে চাওয়া হয়েছে। গতকাল রাতেই একটি রিপোর্ট দিল্লির সিবিআই দফতরে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে হাজির হয়েছেন ডিআইজি সিআইডি। গোটা ক্যাম্প ঘিরে রেখেছে সিআরপিএফ জওয়ানরা। চরম নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প

লালন শেখের রহস্যমৃত্যু

লালন শেখের রহস্যমৃত্যু

গতকাল রাতে রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের শৌচাগারে উদ্ধার হয়েছে বগটুই কাণ্ডের অভিযুক্ত লালন শেখের দেহ। কয়েকদিন আদে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার কার হয়েছিল ভাদু শেখ ঘনিষ্ঠ লালন শেখকে। ভাদু শেখের হত্যার পর লালন শেখের নেতৃত্বেই বগটুই গ্রামে গণহত্যাকাণ্ড চলেছিল বলে জানতে পাের পুলিশ। সেই লালন শেখকে হেফাজতে পাওয়ার কয়েকদিনের মধ্যেই সিবিআই হেফাজতে তার রহস্যমৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে রামপুরহাটে। আজই রামপুরহাট হাসপাতালে তার ময়নাতদন্ত হবে।

লালনের বাড়ির সিসিটিভির হার্ডডিস্ক উধাও

লালনের বাড়ির সিসিটিভির হার্ডডিস্ক উধাও

লালন শেখের নেতৃত্বেই বগটুইয়ে চলেছিল নারকীয় হত্যাকাণ্ড। জীবন্তু পুড়িয়ে হত্যা করা হয়েছিল ১০ জনকে। সেই লালন শেখের বাড়ির সিসিটিভির হার্ড ডিস্ক উধাও হয়ে গিয়েছে। সিবিআই হন্যে হয়ে খুঁজছে সেই ফুটেজ। কিন্তু কিছুতেই তার সন্ধান পাওয়া যায়নি। সেই হার্ডডিস্ক কোথায় লুকিয়ে রেখেছিলেন লালন তা জানতে তার উপর চাপ তৈরি করা হচ্ছিল। কেন সেই হার্ডডিস্ক লুকিয়ে রেখেছিলেন লালন। সেই হার্ডডিস্কের জন্যই কি এই রহস্যমৃত্যু তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+