রামপুরহাটে সিবিআইয়ের ৩০ জনের টিম! ময়দানে নামছেন খোদ ডিআইজি অখিলেশ সিং-ও
বগটুই-কাণ্ডে শুক্রবারই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এই নির্দেশের পরেই কাজে নেমে পড়লেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যে ডিআইজি অখিলেশ সিংয়ের নেতৃত্বে ৩০ জনের একটি টিম গঠন করা হয়েছে
বগটুই-কাণ্ডে শুক্রবারই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এই নির্দেশের পরেই কাজে নেমে পড়লেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যে ডিআইজি অখিলেশ সিংয়ের নেতৃত্বে ৩০ জনের একটি টিম গঠন করা হয়েছে।

শুক্রবার রাতে এক একটি টিম বীরভূমে পৌঁছে গিয়েছে। গিয়েছেন খোদ ডিআইজি অখিলেশ সিং-ও। আর এরপরেই আজ শনিবার সকাল থেকে কাজে নেমে পড়লেন তাঁরা।
কাজ শুরু করবে সিবিআই
জানা গিয়েছে, বেশ কয়েকটি টিমে ভাগ করে কাজ শুরু করবে সিবিআই। জানা যাচ্ছে, একটি টিম যাবে রামপুরহাট থানায়, আরেকটি টিম বগটুই গ্রামে। এছাড়াও ঘটনার পর বেশ কিছু মানুষ গ্রাম ছেড়ে অন্য জায়গাতে আশ্রয় নিয়েছেন। জানা গিয়েছে, সেখানেও সিবিআইয়ের একটি টিম যাবে।
তাঁদের সঙ্গে কথা বলে গোটা পরিস্থিতি প্রথমে জানার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা। এমনকি রামপুরহাট থানা থেকে কেস ডায়েরি সংগ্রহ করবেন তদন্তকারীরা। সিটের তদন্তের বিষয়েও খোজখবর নেওয়ার চেষ্টা করবে সিবিআই। এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে বগটুই গ্রামে গিয়ে ফের একবার নমুনা সংগ্রহ করা হবে।
আনারুলের সঙ্গে কথা বলবে সিবিআই?
রামপুরহাট থানাতেই ধৃত আনারুল ইসলামকে রাখা হয়েছে। শুক্রবারই তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার মূল চক্রি হিসাবে ইতিমধ্যে দেখিয়েছে রাজ্য পুলিশের তদন্তকারীরা। মনে করা হচ্ছে আনারুলের সঙ্গে কথা বলেও পরিস্থিতি কেন্দ্রীয় তদন্তকারীরা জানার চেষ্টা করবেন বলে জানা যাচ্ছে। এছাড়াও এই ঘটনায় ইতিমধ্যেই ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনে তাঁদের সঙ্গেও কথা বলতে পারে সিবিআই।
প্রত্যক্ষদর্শীদের একটি নামের তালিকা তৈরি করছে সিবিআই
অন্যদিকে ঘটনার দিন রাতে দমকল বাহিনীর যে সদস্যরা আগুন নেভানোর কাজ করেছে তাঁদের বয়ানও সিবিআই রেকর্ড করতে পারে। বলে রাখা প্রয়োজন, তদন্তের শুরুতেই প্রত্যক্ষদর্শীদের একটি নামের তালিকা তৈরি করছে সিবিআই। তাঁদের বয়ান রেকর্ড করা হবে। এবং ধীরে ধীরে এরপর তদন্ত এগোবে। বলে রাখা প্রয়োজন, তদন্ত শুরু হওয়ার আগে দফায় দফায় বৈঠক সারছেন তদন্তকারীরা। শুক্রবারের পর আজ শনিবারও সকালে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়।
রামপুরহাট-কাণ্ডে এফআইআর দায়ের
বলে রাখা প্রয়োজন, শুক্রবারই রামপুরহাট-কাণ্ডে এফআইআর দায়ের করে সিবিআই। ১০টি ধারায় এই মামলা রুজু করা হয়েছে। খুনের অভিযোগ, আগুন লাগানো, আগুন লাগিয়ে খুন করার অভিযোগ, খুনের চেষ্টা এবং হিংসা ছড়ানো সহ একাধিক ধারায় এহেন মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে।
শুধু তাই নয়, এফআইআরে একাধিক ব্যক্তির নাম রয়েছে বলেও খবর। তবে কাদের নাম রয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে একেবারে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications