Sandeshkhali Viral Video: সন্দেশখালির ঘটনা সাজানো? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়, Shocked লিখলেন অভিষেক
Sandeshkhali Viral Video: সন্দেশখালির ঘটনা ঘিরে উত্তাল রাজ্য-রাজনীতি। মহিলাদের উপর অত্যাচারের ঘটনা যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে শিউরে উঠেছে দেশ। আর এই ঘটনাকে লোকসভা নির্বাচনে ইস্যু করে ময়দানে বিজেপি। কিন্তু সেই ঘটনা সম্পূর্ণ সাজানো? স্থানীয় এক বিজেপির নেতার একটি বক্তব্য ঘিরে নতুন করে বিতর্ক রাজ্য-রাজনীতিতে। চরম অস্বস্তিতে বঙ্গ বিজেপি।
তবে ঘটনা খতিয়ে দেখার কথা বলেছেন সুকান্ত মজুমদার। অন্যদিকে ভিডিও প্রকাশ করে ইতিমধ্যে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনায় তিনি shocked বলে টুইট তাঁর। ভাইরাল হওয়া ভিডিও'তে দেখা যাচ্ছে এক বিজেপি নেতাকে বলতে শোনা যাচ্ছে, ধর্ষণ-সহ বিভিন্ন অভিযোগ সাজানো হয়েছে।

এমনকি পরিকল্পনামাফিক করা হয়েছে বলেও চাঞ্চল্যকর স্বীকারক্তি। যদিও ভাইরাল হওয়ার ভিডিও'র সত্যতা যাচাই করে দেখেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। তবে যে বিজেপি নেতাকে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তিনি সন্দেশখালি ২ ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলে দাবি করা হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওটি লুকিয়ে তৈরি করা হয়েছে। তা কার্যত স্পষ্ট। দুটি পার্টে এই ভিডিও সামনে আনা হয়েছে। যেখানে গঙ্গাধর কয়াল বলছেন, মিথ্যা অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়েছে। এমনকি শুভেন্দু অধিকারীর নামও করেছেন ওই বিজেপি নেতা। আর তা নিয়ে বলছেন, শুভেন্দু অধিকারী টাকা-মোবাইল দিয়ে সাহায্য করেছেন। এমনকি তৃণমূল নেতাদের গ্রেফতার না করলে ভোট করানো সম্ভব নয় বলেও বিরোধী দলনেতা বলেছেন বলে দাবি।
যদিও এই ভিডিও নিয়ে বসিরহাট সাংগঠনিক জেলার সহ-সভাপতি বিবেক রায় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যার সাক্ষাৎকার দেখানো হচ্ছে তিনি মন্ডল সভাপতি নয়। মানসিক ভাবে উনি সুস্থ নয়। এর আগেও ওই ব্যক্তির বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। এজন্য তৃণমূলের লোকজনের হাতে মার খেতে হয় বলেও দাবি ওই বিজেপি নেতার।
I am shocked beyond words to see the SANDESHKHALI STING VIDEO. Every citizen must witness the BANGLA BIRODHI @BJP4India ‘s ORCHESTRATED attempt to DEFAME AND MALIGN WB for their petty political ends.
— Abhishek Banerjee (@abhishekaitc) May 4, 2024
This abhorrent act epitomizes the GROSSEST ABUSE OF POWER in history.
SHAME! https://t.co/f4HWA97umW
অন্যদিকে এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, আমি জানি না। খোঁজ নেব। তবে এমন কোনও ঘটনা ঘটেনি। আর তা বলে তৃণমূলকে আক্রমণ শানান। বিষয়টি সাজানা হতে পারে বলেও ইঙ্গিত বিজেপি রাজ্য সভাপতির। তবে এই ভাইরাল ভিডিও'কে সামনে রেখে ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল।
কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও পোস্ট করে এই প্রসঙ্গে আক্রমণ শানাতে শুরু করেছেন তৃণমূল নেতারা। ভাইরাল হওয়া ভিডিওটি দেখে নিন-
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications