Narendrapur: ফের তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি! নরেন্দ্রপুরে ব্যবসায়ীর দোকানে 'তাণ্ডব', 'লুঠ'; নাবালককে 'মারধর'
Narendrapur: বাগুইআটির পর এবার নরেন্দ্রপুর। ফের তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) দাদাগিরি। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে এক ব্যবসায়ীর দোকান তাণ্ডব চালানোর অভিযোগ সোনারপুর রাজপুর পুরসভার (Sonarpur Rajpur Municipality) ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে। দোকানে থাকা দেড় লক্ষ টাকা লুঠ করা হয় বলেও দাবি। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের ব্যবসায়ীর।
মূলত জমি জায়গা সংক্রান্ত বিবাদের জেরে তৃণমূল কাউন্সিলর রঞ্জিত মণ্ডল ওই ব্যবসায়ীর দোকানে হামলা চালায় বলে অভিযোগ। এর আগে ব্যবসায়ীকে মারধরের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। তবে এদিন দোকানে হামলার সময় ব্যবসায়ী দোকানে ছিলেন না। দোকানের সামনে থাকা জিনিসপত্র ওই কাউন্সিলর তছনছ করে ভাঙচুর করেন বলে অভিযোগ।

এমনকী ব্যবসায়ীকে না পেয়ে তাঁর নাবালক ছেলেকে ওই তৃণমূল কাউন্সিলর মারধর করেন বলে অভিযোগ। গায়ের জোরে দোকান তালাবন্ধ করে ওই কাউন্সিলর চাবি কেড়ে নিয়েছেন বলেও দাবি। দোকানের ক্যাশ বক্সে রাখা ছিল দেড় লক্ষ টাকা। দোকানের মালপত্র কিনতে যাওয়ার কথা ছিল ওই টাকা দিয়ে। সেই টাকাও কাউন্সিলর লুট করে নিয়ে গিয়েছেন বলে অভিযোগ ব্যবসায়ীর।
একজন জনপ্রতিনিধি হয়ে এভাবে দোকানে হামলা ও নাবালককে মারধরের ঘটনায় আতঙ্ক এলাকা জুড়ে। রাতেই থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। পুলিশের দ্বারস্থ হওয়ায় এরপরেও তাঁকে কাউন্সিলরের তরফে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আতঙ্কে বাড়ির বাইরেই সারা রাত কাটিয়েছেন ওই ব্যবসায়ী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
এদিকে, দিনকয়েক আগেই বাগুইআটিতে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে প্রোমোটারকে মেরে রক্তাক্ত করার অভিযোগ ওঠে। বিধাননগর কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ও তাঁর অনুগামীরা স্থানীয় প্রোমোটার কিশোর হালদারের কাছে ৫০ লক্ষ টাকা তোলা দাবি করে। না দেওয়ায় তাঁকে মেরে রক্তাক্ত করে দেওয়া হয় বলে অভিযোগ।
বেপাত্তা ওই তৃণমূল কাউন্সিলরের খোঁজে হন্যে হয়ে তল্লাশি পুলিশের। বাড়িতে গিয়েও খোঁজ না মেলায় পোস্টার সাঁটিয়ে এসেছে পুলিশ। ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না তাঁকে। তৃণমূল কাউন্সিলরের নাগালই পাওয়া যাচ্ছে না বলে দাবি পুলিশের। সেই ঘটনার মাঝেই এবার নরেন্দ্রপুরে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি প্রকাশ্যে।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications