Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মিউচুয়াল ফান্ড থেকে চেক পেমেন্টে পজিটিভ পে! একুশে চালু হওয়া নতুন নিয়মগুলি একনজরে

চেক থেকে টাকা তোলার ক্ষেত্রে নয়া নিয়ম লাগু হল আজ থেকে। নয়া এই নিয়মের নাম পজিটিভ পে। গত অগস্টেই এই বিষয়ে ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। ফলে যাঁরা চেকের মাধ্যমে ব্যাঙ্কে লেনদেনে অভ্যস্ত তাঁদের এই বিষয়গুলি জেনে নেওয়া জরুরি।

একুশে চালু হওয়া নতুন নিয়মগুলি একনজরে

পজিটিভি পে কী?

চেকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি থাকে, সেগুলিকে দ্বিতীয়বার যাচাই করে নেওয়ার পদ্ধতিকেই বলা হচ্ছে পজিটিভ পে। কোনও ব্যক্তি বা সংস্থাকে চেক প্রদান করলে, তাতে তারিখ, নাম, কাকে চেক দেওয়া হল, টাকার পরিমাণ উল্লেখ থাকে। যাঁকে চেক দেওয়া হল, তিনি তা ব্যাঙ্কে জমা করলে সিটিএস ব্যবস্থার মাধ্যমে আরও একবার যাচাই করে নেওয়া হবে। যিনি চেক দিয়েছেন, তাঁর কাছ থেকেই যাচাই করা হবে। এসএমএস, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং, এটিএম ইত্যাদির মাধ্যমে এই তথ্য জমা দেওয়া যাবে। যদি কোনও অমিল পাওয়া যায়, তাহলে চেক ভাঙানো যাবে না।

কী ধরনের প্রতারণা এই পজিটিভ পে-র মাধ্যমে রুখে দেওয়া যাবে?

তিন ধরনের প্রতারণা রোখা সম্ভব। নন-ব্যাঙ্কিং কাগজে চেক তৈরি করে নিয়ে গেল, চেকে প্রদানকারীর সাক্ষর জাল করা হলে এবং আসল চেকে গ্রহিতার নাম বা টাকার পরিমাণ বদল করা হলে, তা আটকানো সম্ভব।

এটা কি সমস্ত রকম চেকের ক্ষেত্রে প্রযোজ্য হবে?

যাঁরা ৫০ হাজার টাকা বা তার থেকে বেশি পরিমাণ টাকার চেক ইশু করবেন, তাঁদের জন্য এই পজিটিভ পে ব্যবস্থা চালু করবে ব্যাঙ্ক। তবে এখন পুরোটাই গ্রাহকদের ইচ্ছের উপর নির্ভর করছে বলে আরবিআই জানিয়েছে। প্রতিটি চেকের বিস্তারিত তথ্য আগে থেকে ব্যাঙ্ককে জানাতে হবে। না জানালে তা যাচাই ছাড়াই ছেড়ে দেওয়া হবে। তবে আগামিদিনে ৫ লক্ষ বা তার বেশি পরিমাণ টাকার চেকে এই ব্যবস্থা বাধ্যতামূলক করা হতে পারে বলে আরবিআই ইঙ্গিত দিয়েছে।

পজিটিভ পে সম্বন্ধে গ্রাহকদের কী জানতে হবে?

ব্যাঙ্কের গ্রাহকদের জানতে যে কোনও চেকগুলি পজিটিভ পে-এর আওতায় আসছে। তবে সিটিএসের বাইরে গিয়েও ব্যাঙ্ক এই যাচাইয়ের কাজ করতে পারে বলে আরবিআই জানিয়েছে।

কোন কোন ব্যাঙ্ক পজিটিভি পে জারি করার বিষয়ে ঘোষণা করেছে?

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই এই ব্যবস্থা নিয়ে ঘোষণা করে দিয়েছে। আজ থেকে তা চালুও হয়ে গিয়েছে। এক টুইট বার্তায় এই কথা জানানো হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে স্থানীয় শাখায়। আইসিআইসিআই-ও আছে এই তালিকায়। তবে তারা আংশিকভাবে এই পরিষেবা চালু করেছে। যাঁরা ২০১৬ সালের পর অ্যাকাউন্ট খুলেছেন, তাঁদের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। ওই ব্যাঙ্কের মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকরা চেকের তথ্য ব্যাঙ্কে জমা করতে পারবেন।

মাল্টি ক্যাপ ইকুইটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে পোর্টফোলিও দেওয়ার নিয়মে পরিবর্তন

ইকুইটি ও ইকুইটি সংক্রান্ত বিনিয়োগে অ্যাসেট অ্যালোকেশনের ক্ষেত্রে ৭৫ শতাংশ বাধ্যতামূলক করা হচ্ছে। আগে ছিল ৬৫ শতাংশ। এছাড়া মাল্টি ক্যাপ তহবিল থেকে ২৫ শতাংশ করে লার্জ-ক্যাপ, মিড-ক্যাপ ও স্মল-ক্যাপে বিনিয়োগ করতে হবে। অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া নতুন স্টক ঘোষণা করার এক মাসের মধ্যে নতুন নিয়ম মেনে সবটা জানাতে হবে বলে সেবি সার্কুলার দিয়েছিল। মাল্টি-ক্যাপ তহবিলগুলি নিজেদের পোর্টফোলিও বদল করতে না চায়, তাহলে তারা বর্তমান স্কিমগুলিকে ফ্লেক্সি-ক্যাপ ফান্ডসে বদল করে নিতে পারবেন।

এনএভি হিসেবে বদল

বিনিয়োগের পরিমাণ বা সময়সীমা যখন অনির্দিষ্ট হবে, তখন মিউচুয়াল ফান্ডের স্কিমে এনএভি দেওয়া যাবে। যা ফান্ড থাকবে তার উপর ভিত্তি করেই সেই দিনের ক্লোজিং এনএভি প্রয়োগ করা হবে। বর্তমান নিয়মে ২ লক্ষ টাকা কম চেক দিয়ে মিউচুয়াল ফান্ড কিনলে ওই দিনেই এনএভি পাওয়া যায়। আর অর্থের পরিমাণ 2 লক্ষের বেশি হলে যেদিন চেক ক্যাশ হচ্ছে ওইদিনের হিসেবে এনএভি পাওয়া যায়। নতুন নিয়মে ডিজিটাল পেমেন্ট বাড়বে বলে মনে করা হচ্ছে।

এক স্কিম থেকে অন্য স্কিমে ট্রান্সফার

আজ থেকে আর এক স্কিম থেকে অন্য স্কিমে ট্রান্সফার করা যাবে না। গত বছরের অক্টোবরেই এই কথা জানিয়েছিল সেবি। তহবিল বাড়ানোর জন্য লিকুইডিটি বৃদ্ধির চেষ্টা করার পরে এবং তহবিলের মাধ্যমে নিঃশেষিত হওয়ার পরই এই ট্রান্সফার করা যেতে পারে। বর্তমান নিয়মে বাজার মূল্যের হিসেবে এবং প্রকল্পের প্রাপ্তির উপর নির্ভর করে এই ট্রান্সফার করা যেত। শীঘ্রই শেষ হবে এমন স্কিমের ক্ষেত্রে, কেবলমাত্র নতুন তহবিল অফারের (এনএফও) অনুসারে বরাদ্দ হওয়ার তিনটি ব্যবসায়িক দিনের মধ্যে এই ট্রান্সফারের অনুমতি দেওয়া হবে।

ডিভিডেন্টের নতুন নাম

বিনিয়োগকারীদের মূলধন যে ডিভিডেন্টে বদল করা যাবে, তা নিয়ে স্পষ্ট জানাতে হবে মিউচুয়াল ফান্ড সংস্থাগুলিকে। সেটা বর্তমান ও আগামীতে আসবে, এমন দুই ফান্ডের জন্যই প্রয়োজনীয়। সেবি এই নির্দেশ দিয়েছে। এর জন্যই ডিভিডেন্টের নাম পরিবর্তন করতে বলা হয়েছে। এটার নতুন নাম হবে, পেআউট অফ ইনকাম ডিস্ট্রিবিউসন কাম ক্যাপিটাল উইথড্র অপশন। ডিভিডেন্টে পুর্নবিনিয়োগের ক্ষেত্রে এর নতুন নাম হবে, রিইনভেস্টমেন্ট অফ ইনকাম ডিস্ট্রিবিউসন কাম ক্যাপিটাল উইথড্র অপশন। আর ডিভিডেন্ট হাতবদল করার ক্ষেত্রে নতুন নাম হবে, ট্রান্সফার অফ ইনকাম ডিস্ট্রিবিউসন কাম ক্যাপিটাল উইথড্র অপশন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+