Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০১৯ লোকসভা নির্বাচনের আগে ' দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' কোন বার্তা দিচ্ছে! ছবির গল্প কী

চেনা চরিত্রকে দর্শকের চোখেও তেমনই 'চেনা মানুষ' করে তোলার চ্যালেঞ্জ খুব একটা কম নয়। পাশাপাশি, সেই চেনা চরিত্রদের নিয়ে তাঁদের অচেনা দিকের চিত্র তুলে ধরাটাও খুব একটা সহ কাজ নয়।

Rating:
3.0/5
Star Cast: অনুপম খের, অক্ষয় খান্না
Director: বিজয় গাট্টে

চেনা চরিত্রকে দর্শকের চোখেও তেমনই 'চেনা মানুষ' করে তোলার চ্যালেঞ্জ খুব একটা কম নয়। পাশাপাশি, সেই চেনা চরিত্রদের নিয়ে তাঁদের অচেনা দিকের চিত্র তুলে ধরাটাও খুব একটা সহ কাজ নয়। সঞ্জয় বড়ুয়ার লেখা 'দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' অবলম্বনে তৈরি এই ছবি লোকসভা নির্বাচনের আগে কোন বার্তা দিচ্ছে দেখে নেওয়া যাক ।

চিত্রনাট্য

চিত্রনাট্য

এই কাহিনি কতটা বায়োপিক আর কতটা ঘটনাকেন্দ্রিক তা বিচার করে নেবে দর্শক। তবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং -এর সঙ্গে তাঁর মিডিয়া অ্য়াডভাইসার সঞ্জয় বড়ুয়ার সম্পর্ককে ঘিরে ছবির নিউক্লিয়াস দানা বেঁধেছে। এই গল্প কংগ্রেস নেতৃত্বাধীন এনডিএ সরকারের সময়ের। সময়কাল ২০০১ থেকে ২০১৪ সাল। সেই সময় কংগ্রেসের সভানেত্রী পদে সোনিয়া গান্ধী। আর দেশের প্রধানমন্ত্রীর মসনদে তখথন মনমোহন সিং। ছবির শুরুটা ২০০৪ সালে কংগ্রেসের জয়ের খবর দিয়ে। তারপর একাধিক দুর্নীতি, আর অন্যদিকে দেশকে উন্নয়নমুখী করে তোলার চেষ্টা। এই দুর্নীতি আর উন্নয়নের মাঝে পড়ে গিয়েছে একটি মাত্র চরিত্র , আর তিনিই হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। কিন্তু এই উন্নয়ন আর দুর্নীতির অন্তরালে সরকারী ও রাজনৈতিক সমীকরণের গল্পের চরম ইঙ্গিত দিয়েছে ছবির ক্লাইম্যাক্স।

অভিনয়

অভিনয়

কোনও বিখ্যাত ব্যক্তিত্বের চরিত্রকে ফুটিয়ে তোলা ও তাঁকে মনোগ্রাহী করে তোলার ক্ষেত্রে অভিনয় দক্ষতাই শেষ কথা বলে। 'দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইমিনিস্টার' ছবিতে 'সারাংশ' -এর অনুপম খেরকে খুঁজে পাওয়া যাবেনা। ছবি জুড়ে অনেকক্ষেত্রেই চরিত্রকে প্রাসঙ্গিক করে তুলতে গিয়ে মনমোহন সিং-এর কণ্ঠস্বরকেও 'নকল' করতে দেখা গিয়েছে অনুপম খেরকে। অক্ষয় খান্না সেদিক থেকে 'অজানা' চরিত্রের প্রেক্ষিতে অভিনয় দক্ষতা ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছেন।

 পরিচালনা

পরিচালনা


বিতর্কিত অধ্যায়, বিতর্কিত রাজনৈতিক পর্বকে তুলে ধরার ক্ষেত্রে সাহসিকতা দেখিয়েছেন পরিচালক বিজয়। তবে বইয়ের কাহিনি স্ক্রিনে ফুটিয়ে তুলে তা দর্শকের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোথাও যেন ছন্দপতন ঘটিয়ে ফেলেছেন তিনি।

 সবশেষে

সবশেষে

লোকসভা নির্বাচনকে সামনে রেখে 'দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইমিনিস্টার' ছবি কতটা প্রাসঙ্গিক তার জবাব দেবে ছবির ব্যবসা। তবে
আইন, আদালত, বিতর্ক, রাজনীতি পেরিয়ে কেবল ছবির গল্পকে আস্বাদন করতে হলে এই উইকেন্ডে পৌঁছে যেতেই পারেন প্রেক্ষাগৃহে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+