Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাহুবলী ২ এর ক্লাইম্যাক্স ভিডিও ফাঁস ইন্টারনেটে, গ্রেফতার টেকনিশিয়ান

এর আগে সেপ্টেম্বরে বাহুবলী সিনেমার শ্যুটিংয়ের ছবি ফাঁস হয়ে গিয়েছিল। এবার পুরো ৯ মিনিটের ভিডিও ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

হায়দ্রাবাদ, ২৩ নভেম্বর : আগামী বছরের ২৮ এপ্রিল মুক্তি পাবে বাহুবলী ২। সেই অপেক্ষা যেন আর শেষ হচ্ছে না। প্রথম পর্বে যেভাবে সাড়া দেশে সারা ফেলে দিয়েছিল, তার চেয়েও বেশি রোমাঞ্চকর হতে চলেছে দ্বিতীয় পর্ব, এমনটাই জানিয়েছেন পরিচালক এসএস রাজামৌলি।

'বাহুবলী' সম্পর্কে অজানা, চমকে দেওয়া তথ্য

'বাহুবলী' সিনেমার দৃশ্য 'নকল' হয়েছে যে হলিউড সিনেমা থেকে!

তবে তার আগে বারবার এই সিনেমা খবরের শিরোনামে আসছে বিতর্কিত কারণে। এর আগে সেপ্টেম্বরে বাহুবলী সিনেমার শ্যুটিংয়ের ছবি ফাঁস হয়ে গিয়েছিল। এবার পুরো ৯ মিনিটের ভিডিও ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

বাহুবলী ২ এর ক্লাইম্যাক্স ভিডিও ফাঁস ইন্টারনেটে, গ্রেফতার ১

স্যোশাল নেটওয়ার্কিং মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এই ভিডিও ফাঁস হয়েছে। এবং এই অভিযোগে এক ভিডিও এডিটিং টেকনিশিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। হায়দ্রাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে এই সিনেমার সম্পাদনার কাজ চলছিল।

সিনেমার অন্যতম প্রযোজক শোবু ইয়ারলাগাড্ডা হোয়াটসঅ্যাপে একটি ভিডিও পান। তাঁর এক ঘনিষ্ঠ জানান ২ মিনিট ৫০ সেকেন্ডের বাহুবলীর একটি ক্লাইম্যাক্স দৃশ্য বিজয়ওয়াড়ায় লোকের মোবাইলে ভাইরাল হয়ে গিয়েছে।

এরপরই প্রযোজক শোবু নির্দেশ দেন কে এই ভিডিও ফাঁস করেছে তা খুঁজে বের করতে। একদিনের মধ্যে অভিযুক্তকে খুঁজে বের করা হয়। সে অন্নপূর্ণা স্টুডিওর এক ভিডিও এডিটর। এরপর সোমবারে হায়দ্রাবাদের জুবিলি হিলস পুলিশ স্টেশনে সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের হয়।

পুলিশ আইনামপুড়ি কৃষ্ণ নামে ওই ভিডিও এডিটরকে গ্রেফতার করে। জানা গিয়েছে, অন্নপূর্ণা স্টুডিওতে ট্রেনি ভিডিও এডিটর হিসাবে কাজ করছিল কৃষ্ণ। পেন ড্রাইভের মাধ্যমে সে কম্পিউটার থেকে ভিডিও চুরি করেছিল।

তারপরে তা নিজের কম্পিউটারে নিয়ে সেখান থেকে নিজের মোবাইলে নিয়ে বন্ধুদের পাঠিয়ে ভাইরাল করে দেয়। কৃষ্ণ নামের ওই যুবকের কম্পিউটার ও ফোন বাজেয়াপ্ত করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+