গায়ে কোটি টাকার সোনার পোশাক, র্যাম্পে আগুন ধরালেন উর্বশী
গ্ল্যামার আর গসিপ যেন তাঁর সঙ্গে সঙ্গেই হাতে হাত রেখে চলে। যেখানেই যান না কেন সেখানেই তাঁকে নিয়ে চর্চার শেষ থাকে না। কথা হচ্ছে উর্বশী রাউতেলা কে নিয়ে। কোনও না কোনও কারণে বরাবরই চর্চার কেন্দ্রে থাকেন তিনি। কিন্তু এবার তো সব সীমা ছাড়িয়ে গেলেন অভিনেত্রী। এমন কী করলেন যে যাতে নেটিজেন থেকে ক্রিটিক, সকলেই অবাক হয়ে গিয়েছেন? আসলে তিনি যে উর্বশী সেটা নিজের কাজের মাধ্যমেই তিনি বুঝিয়ে দেন বার বার।
আমার সোনার পোশাক চাই
তোরা যে যা বলিস ভাই, আমার সোনার পোশাক চাই। এই কথাটাই বোধয় এখন সবথেকে বেশি উপযুক্ত হবে প্রাক্তন মিস ইন্ডিয়া উর্বশী রাউতেলার ক্ষেত্রে। আর তাঁর এই সোনালী অবতারেই মন মজেছে সব ভক্তদের। সম্প্রতি একটি ফ্যাশন শোতে অংশগ্রহণ করেছিলেন উর্বশী। আর সেখানেই কয়েক কোটি টাকার সোনার পোশাক পড়ে র্যাম্পে হাঁটলেন তিনি। এই পোশাকের ডিজাইন করছেন ফেরনে ওয়ান আমান্তল। গায়িকা
জেনিফার লোপেজের পোশাক ডিজাইন করার জন্য বর্তমানে ফ্যাশন দুনিয়ায় জনপ্রিয় নাম ফেরনে ওয়ান।
পারফেক্ট শো স্টপার
তবে ফ্যাশন শো মানে যে সে জায়গা নয়, বিশ্ব মানের আরব কাউন্সিলের শোতে অংশগ্রহণ করেছেন তিনি। আর সেখানেই হালকা সোনালী রঙের ফ্রন্ট ওপেন গাউনে সর্বত্র কাজ করা ছিল কয়েক কেজি সোনা আর হীরে দিয়ে। এই বহুমূল্য পোশাকের দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। যে গাউন পড়ে উর্বশী র্যাম্পে হেঁটেছেন, তার মূল্য প্রায় ৪০ কোটি টাকা! শুধু তাই নয়, এই স্লিট গাউনে উর্বশীকে লাগছিল পারফেক্ট শো স্টপার। এর আগেও আরব কাউন্সিলের ফ্যাশন শোতে রানি ক্লিওপেট্রার সাজে হীরের পোশাকে সকলের নজর কেড়েছিলেন উর্বশী।
অনন্যা উর্বশী
নিজের রূপের ছটায় বরাবরই দশদিক আলোকিত করেন উর্বশী রাউতেলা। আর এবারে তো সোনার পোশাকে রীতিমত সকলের চোখ ধাঁধিয়ে দিয়েছেন তিনি। প্রসঙ্গত, সেরা সুন্দরীর খেতাব জেতার পর সালমান খানের সুলতান, পাগল পানতি, গ্রেট গ্রান্ড মাস্তি, হেট স্টোরির চতুর্থ ভাগে অভিনয় করেছেন তিনি। কিন্তু অভিনয়ের ক্ষেত্রে এখনও প্রথম সারির অভিনেত্রীর তকমা না পেলেও মডিলিং দুনিয়ায় রানির মত বিরাজ করছেন তিনি।
মিস ইউনিভার্স ২০২১
২০২১ সালে মিস ইউনিভার্সের বহুমূল্য মুকুট মাথায় উঠেছে অপর এক ভারতীয় সুন্দরী হারনাজ সান্ধু। আর সেই কন্টেস্টে ছিলেন উর্বশী রাউতেলাও। কিন্তু সেক্ষেত্রে তিনি বিচারকের আসন আলোকিত করেন। এমনকি মিস ইউনিভার্স ২০২১-এর মঞ্চে হরনাজের সঙ্গে ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে মঞ্চ মাতাতেও দেখা গিয়েছে উর্বশীকে।
ছবি সৌ:teamurvashirautelaofficial
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications