Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) বাহুবলী ২ সিনেমা নিয়ে অজানা তথ্য জেনে নিন একনজরে

সকলের আগ্রহের পারদকে ঊর্ধ্বমুখী করে শুক্রবার মুক্ত পাচ্ছে এসএস রাজামৌলী পরিচালিত সিনেমা বাহুবলীর দ্বিতীয় ভাগ। বাহুবলী ২ সিনেমা নিয়ে অজানা কিছু তথ্য জেনে নিন একনজরে।

সকলের আগ্রহের পারদকে ঊর্ধ্বমুখী করে শুক্রবার মুক্ত পাচ্ছে এসএস রাজামৌলী পরিচালিত সিনেমা বাহুবলীর দ্বিতীয় ভাগ। আর এই সিনেমা নিয়ে আগ্রহ যেন থামারই নাম নেই। প্রথম ভাগ বেরনোর আগে পর্যন্ত কেউ আন্দাজ করতে পারেননি ঠিক কেমন হতে চলেছে এই সিনেমা। তবে বাহুবলী ১ এর শেষ দৃশ্যে ক্লাইম্যাক্স দৃশ্যটাই গত প্রায় ২ বছর ধরে সিনেমাপ্রেমী দর্শকের মনে এই সিনেমা নিয়ে আগ্রহকে জাগিয়ে রেখেছে।[আজ মুক্তি বাহুবলী ২ এর : কেন সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে সিনেমাটি, জেনে নিন ]

কাটাপ্পা কেন বাহুবলীকে মারল? এই একটি প্রশ্ন যেন ভারতীয় সিনেমার ইতিহাসে চিরকালীন জায়গা করে নিয়েছে। সিনেমাটিও ধারে-ভারে ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বকালীন রেকর্ড করার পথে অগ্রসর। এহেন মুক্তি পেতে চলা বাহুবলী ২ সিনেমা নিয়ে অজানা কিছু তথ্য জেনে নিন একনজরে।

সবচেয়ে দামী ক্লাইম্যাক্স দৃশ্য

সবচেয়ে দামী ক্লাইম্যাক্স দৃশ্য

বাহুবলী ২ সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্য তৈরিতে ৩০ কোটি টাকা খরচ হয়েছে যা ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি। বাহুবলীর প্রথম ভাগে যত টাকা লেগেছিল, এবারে তার দ্বিগুণ টাকা লেগেছে।

রাজামৌলী ও প্রভাসের আয়

রাজামৌলী ও প্রভাসের আয়

রাজামৌলী ও সিনেমার প্রধান নায়ক প্রভাস বাহুবলী সিনেমার জন্য ২৬ ও ২০ কোটি টাকা করে পেয়েছেন। বাহুবলীর প্রথম ভাগ তৈরি করতে খরচ পড়েছিল প্রায় ২৫০ কোটি টাকা। আর সিনেমাটি রোজগার করে ৬০০ কোটি টাকা।

ভিএফএক্স ত্রুটি

ভিএফএক্স ত্রুটি

বাহুবলী সিনেমার সিনেমাটোগ্রাফার কেকে সেন্থিল কুমার এই সিনেমায় ব্যবহৃত কম্পিউটার গ্রাফিক্স ইমেজ নিয়ে বিশেষ খুশি ছিলেন না। তাপ এই অসন্তোষ নিয়ে পরে দলের মধ্যে আলোচনা হয় এবং দ্বিতীয় ভাগে তা শুধরে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানা গিয়েছে।

বাহুবলী ৩

বাহুবলী ৩

পরিচালক এসএস রাজামৌলী বাহুবলী ৩ বানাতে পারেন। সেরকম স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। সময় এলেই এই বিষয়ে জানানো হবে বলে রাজামৌলী জানিয়েছেন। ফলে বাহুবলী ২ দেখার পর ফের নতুন কিছুর আশা করতেই পারেন দর্শকরা।

ক্লাইম্যাক্স দৃশ্য ফাঁস

ক্লাইম্যাক্স দৃশ্য ফাঁস

কিছুদিন আগে বাহুবলী ২ এর ক্লাইম্যাক্স দৃশ্য অন্ধ্রপ্রদেশের রায়লসীমা থেকে ওয়েবে ফাঁস হয়ে যায়। পরে একজনকে এই কাণ্ডে গ্রেফতারও করা হয়েছে।

স্যাটেলাইট সত্ত্ব

স্যাটেলাইট সত্ত্ব

বাহুবলী ২ এর হিন্দি ভার্সানের স্যাটেলাইট সত্ত্ব ৫১ কোটি টাকার রেকর্ড দামে বিক্রি করা হয়েছে। ডাবিং করা সিনেমার জন্য এত রেকর্ড পরিমাণ টাকায় সত্ত্ব এর আগে কোনওদিন কেনা হয়নি। সোনি টিভি এই সত্ত্ব কিনেছে।

ত্রিকোণ প্রেম

ত্রিকোণ প্রেম

অমরেন্দ্র বাহুবলী ও বল্লালদেব দুজনেই দেবসেনাকে ভালোবাসতেন। তবে শিবাগামী তাঁর পুত্র বল্লালদেবকে বিয়ে করতে অনুরোধ করেন দেবসেনাকে। দেবসেনা সেই কথা না মেনে বাহুবলীকে বিয়ে করেন।

শিবাগামীর পুত্রের পাশে দাঁড়ানো

শিবাগামীর পুত্রের পাশে দাঁড়ানো

রিপোর্ট অনুযায়ী বাহুবলী ২-এ অমরেন্দ্র বাহুবলী ও দেবসেনার বিয়ে হলে রেগে অগ্নিশর্মা শিবাগামী মাহিশমতীর রাজত্ব থেকে দুজনকে তাড়িয়ে দেন। দুজনে রাজত্ব থেকে বেরিয়েও সুখী থাকেন। মাহিশমতীর মানুষকেও এই দুই রাজ পরিবারের সদস্যকে ভালোবাসতে ও তাদের সুখ কামনা করতে দেখা যাবে সিনেমায়।

রানা ও প্রভাসের চেহারা

রানা ও প্রভাসের চেহারা

প্রথম সিনেমার মতোই রানা ও প্রভাস দুজনেই বহুদিন ধরে নিজেদের চেহারা ধরে রাখতে ট্রেনিং করেছেন। জিম, ডায়েট করে চেহারা ধরে রেখেছেন। প্রায় ৩০ কেজি ওজন বাড়িয়েছেন দুজনেই যাতে চরিত্রের সঙ্গে দুজনকেই মানানসই লাগে।

রিলিজের আগেই রোজগার

রিলিজের আগেই রোজগার

স্যাটেলাইট ও থিয়েটার সত্ত্ব বেচে বাহুবলী ২ ইতিমধ্যেই রিলিজের আগে ৫০০ কোটি টাকা রোজগার করে নিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+