রবিনা কে চুমু খেতে গিয়ে হাত পা কেঁপে গেল এই তরুণ অভিনেতার
'শব' সিনেমায় রবিনা ট্যান্ডনের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন নবাগত আশিস বিস্ত। এমন দৃশ্যে অভিনয় করতে গিয়ে ঘেমেনেমে একসা হয়েছেন তিনি।
অভিনয় করা অত সহজ কাজ নয়। টিভি বা সিনেমার পর্দায় আমরা যা দেখি তা করতে দক্ষতা প্রয়োজন। একঘর মানুষের মধ্যে লাইট-ক্যামেরা-অ্যাকশন সহযোগে অভিনয় করা আর যাই হোক সহজ নয়। আর তা যদি নয় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, তাহলে তা আরও কঠিন নিঃসন্দেহে।[আরও পড়ুন:'কোই মিল গয়া'-য় জাদুর চরিত্রে কে অভিনয় করেছিলেন জানেন]

কোনও নবাগত অভিনেতা বা অভিনেত্রীর পক্ষে তাঁর প্রিয় অভিনেতাদের সঙ্গে এই ধরনের দৃশ্য করা আরও কঠিন হয়ে দাঁড়ায়। কতকটা সেই অবস্থাই হয়েছে আশিস বিস্তের সঙ্গে। তিনি 'শব' সিনেমায় রবিনা ট্যান্ডনের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন। এবং ছোটবেলার ড্রিম গার্ল রবিনার বিপরীতে এমন দৃশ্যে অভিনয় করতে গিয়ে ঘেমেনেমে একসা হয়েছেন এই নবাগত অভিনেতা।

এই সিনেমায় এমন এক চরিত্রে রবিনা অভিনয় করছেন যিনি নিজের বিবাহিত জীবন নিয়ে খুশি নন। ফলে স্বভাবতই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। সিনেমায় রবিনার সেই পরকীয়া সঙ্গী আশিস।

আশিসের পক্ষে এমন অভিনয় করা আরও কঠিন হয়েছে কারণ তিনি শুধু বয়সে ছোটই নন, রবিনার একসময়ের ভক্তও। পরিচালক যখন এমন দৃশ্যে অভিনয় করার কথা বলেন তখন আড়ষ্ঠ হয়ে যান আশিস। পরে রবিনাই অন্তরঙ্গ দৃশ্যে শ্যুট করার আগে আশিসকে রিল্যাক্স করিয়ে আড়ষ্ঠভাব কাটিয়ে তারপর দৃশ্য শ্যুট করেন।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications