Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০১৮ -তে এই বলিউড ছবিগুলি কি বক্স অফিস মাতাবে! চড়ছে কৌতূহলের পারদ

নতুন বছর শুরু হতেই বলিউড ক্যালেন্ডার জানান দিচ্ছে একঝাঁক তাবড় তারকাদের সঙ্গে নামী পরিচালকদের জুটি এবছর বক্স অফিস মাতাতে চলেছে।

নতুন বছর শুরু হতেই বলিউড ক্যালেন্ডার জানান দিচ্ছে একঝাঁক নতুন ছবি আসতে চলেছে এবছর। একঝাঁক তাবড় তারকাদের সঙ্গে নামী পরিচালকদের জুটি এবছর বক্স অফিস মাতাতে চলেছে। শাহরুখ, সলমান , অক্ষয় কুমার তো রয়েছেনই এবছরের তারকাদের তালিকায়, সঙ্গে যোগ হচ্ছেন রজনীকান্তও। এছাড়াও বহু প্রতিক্ষিত পদ্মাবত মুক্তি পেতে চলেছে এবছরে। অন্যদিকে বায়োপিক হিসাবে মাতাতে চলেছে 'দত্ত' ও 'মণিকর্নিকা'। সব মিলিয়ে এই বছরে বলিউড ক্যালেন্ডার কী কী উপহার নিয়ে অপেক্ষআ করছে দেখে নেওয়া যাক।

পদ্মাবত

পদ্মাবত

বহু বিতর্ক , প্রতিবাদ , বিক্ষোভের মধ্যে পড়ে ২০১৭ সালের ১ ডিসেম্বর মুক্তি পেতে পারেনি সঞ্জয়লীলা বনশালীর 'পদ্মাবতী'। এই বছর সিবিএফসি-র যাবতীয় নির্দেশ মেনে নাম পাল্টে 'পদ্মাবত' হিসাবে মুক্তি পেতে চলেছে সেই ছবি।

প্যাডম্যান

প্যাডম্যান

অরুণাচলম মুরুগন্থমের জীবনী নিয়ে তৈরি ছবি 'প্যাডম্যান' বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে। ২৬ জানুয়ারি মুক্তি পেতে চলা এই ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে রয়েছেন রাধিকা আপ্তে ও সোনাম কাপুর।

মণিকর্নিকা

মণিকর্নিকা

ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের জীবনী অবলম্বনে তৈরি ছবি 'মণিকর্নিকা'। কঙ্গনা রানাওয়াত অভিনীত এই ছবি ঘিরে বহুদিন ধরেই কৌতূহল রয়েছে দর্শকদের মনে। ২০১৮ সালের ২৭ এপ্রিল মুক্তি পেতে চলেছে এই ছবি।

ঠগস্ অফ হিন্দোস্তান

ঠগস্ অফ হিন্দোস্তান

অমিতাব বচ্চন ও আমির খান অভিনীত 'ঠগস অফ হিন্দোস্তান' ছবিটি মুক্তি পেতে চলেছে ৭ নভেম্বর। ফলে এই বছরে , আর ক্রিস্টমাসের মরশুম পর্যন্ত অপেক্ষা করতে হবে না আমির ভক্তদের। দিওয়ালির মরশুমেই মুক্তি পেতে চলেছে এই ছবিটি।

২.০

২.০

অক্ষয় কুমার, অ্যামি জ্যাকশনের সঙ্গে এই ছবিতে ফের একবার দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকতে চলেছেন সুপারস্টার রজনীকান্ত। এই গোটা ছবিটিই থ্রিডি-তে শ্যুট করা হয়েছে। আবারও রোবোটের ভূমিকায় দেখা যেতে চলেছে রজনীকান্তকে । ছবি মুক্তি পাচ্ছে ২৫ জানুয়ারি।

দত্ত

দত্ত

অভিনেতা সঞ্জয় দত্তের জীবনী নিয়ে তৈরি হচ্ছে এই ছবি । নাম ভূমিকায় রনবীর কাপুর ও তাঁর লুক নিয়ে এমনিতেই বেশ শোরগোল পড়ে গিয়েছে। দর্শকদের অপেক্ষা এখন শুধু ছবির মুক্তির জন্য ছবি মুক্তিরতারিখ আপাতত রহস্যে মুড়ে রখেছে প্রযোজনা সংস্থা।

জিরো

জিরো

শাহরুখ খান 'জিরো' ছবিতে এক বামনের চরিত্রে অভিনয় করেছেন। ছবির প্রথম লুক ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। এবার ডিসেম্বর পর্যন্ত কিং খান ভক্তদের অপেক্ষার পালা। কারণ ২১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি।

রেস ৩

রেস ৩

২০১৮ সালে বলিউডের ভাইজান সলমান খান তাঁর ভক্তদের দিতে চলেছেন নয়া ধামাকা। 'রেস ৩' ছবিতে এবার নয়া অবতারে আসতে চলেছে সলমান খান। ১৪ জুন ছবি মুক্তি পেতে চলেছে।

সাহো

সাহো

২০১৭ সালের সবচেয়ে বড় ব্লকবাস্টার ছিল 'বাহুবলী২'। দিক্ষিণী নায়ক প্রভাস অভিনীত এই ছবি একের পর এক রেকর্ড ভেঙে ফেলে। এবছরও প্রভাসে অভিনীত ছবি 'সাহো'-র মুক্তি ঘিরে উত্তেজনায় ফুটছে গোটা দক্ষিণভারত, তথা বলিউড।

আইয়ারি

আইয়ারি

পরিচালক নীরজ পাণ্ডের এই ছবিটি মুক্তি পেতে চলেছে চলতি বছরের ২৬ জানুয়ারি। ছবিতে মনোজ বা.পেয়ী ও সিদ্ধার্থ কাপুর রয়েছেন মূল ভূমিকায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+