ফের আঞ্চলিক ছবির জয়জয়কার, ভারত থেকে অস্কারের মঞ্চে যাচ্ছে তামিল ছবি ‘কোঝাঙ্গাল’
ফের আঞ্চলিক ছবির জয়জয়কার, ভারত থেকে অস্কারের মঞ্চে যাচ্ছে তামিল ছবি ‘কোঝাঙ্গাল’
ফের অস্কারের মঞ্চে এবার বাজিমাত করতে চলেছে এক তামিল ছবি। 'সর্দার উধম’ ও 'শেরনি’কে হারিয়ে ভারতের হয়ে অস্কারে অফিশিয়াল এন্ট্রি নিয়ে ফেলেছে তামিল ছবি 'কোঝাঙ্গাল’ (Tamil movie Koozhangal) বা 'পেবেলস’। আর তাতেই ভারতীয় সিনে পাড়ায় নতুন করে পড়ে গিয়েছে সাড়া। এদিকে ভারত থেকে অস্কারের মনোনয়নের জন্য ১৪টি ভিন্ন ভাষার ছবি নির্বাচিত হয়েছিল এবার। এমনকী বাছাই পর্বও অনুষ্ঠিত হয়েছে খোদ কলকাতায়। আর সেখানেই সব ছবিকে টেক্কা দিয়ে অস্কারের মঞ্চে পৌঁছে যাচ্ছে 'কোঝাঙ্গাল’।

টক্করে 'শেরনি' , 'সর্দার উধম সিং'
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালের মার্চ মাসে আমেরিকায় অনুষ্ঠিত হবে ৯৪ তম অস্কার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। যদিও শুরুতে অনেকেই ভেবেছিলেন এবারে ভারত থেকে অস্কারের জন্য মনোনয়ন পেতে পারে 'শেরনি' বা 'সর্দার উধম সিং'। কিন্তু শেষ আসরে বাজিমাত করল পরিচালক পি. এস ভিনোত্রাজের এই ছবি। এদিকে 'কোঝাঙ্গালের' মূল প্রযোজনার দায়িত্বে রয়েছেন ভিগনেশ। প্রেমিকা তথা দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছেন তিনি।

এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডের জন্য মনোনীত
এদিকে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি মুক্তি পায় এই দক্ষিণী ছবিটি। এদিকে এই ক্ষেত্রে মনে রাখা ভালো পরিচালক হিসেবে এটাই বিনোথরাজের প্রথম ছবি। নিজের পরিবার থেকেই গল্প বেছেছেন তিনি। আর তাতেই এল দারুণ সাফল্য। এর আগে এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড ২০২১-র জন্যও মনোনীত হয়েছিল 'কোঝাঙ্গাল'। ইংরাজিতে এই ছবির নাম দেওয়া হয়েছে 'পেবলস'। এই নামেই একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে এই সাড়া জাগানো ছবিটি।

কেমন ছিল বাছাই পর্ব
অন্যদিকে অস্কার মনোনয়নের জন্য বাছাই পর্বে ছিল ৫টি হিন্দি ছবি। তালিকায় ছিল 'শেরশাহ', 'কাগাজ়', 'তুফান', 'সর্দার উধাম' ও 'শেরনি'। অন্যদিকে ৯টি আঞ্চলিক ভাষার ছবির মধ্যে ছিল 'গোদাভরী' (মারাঠি), 'কারখানিসাঞ্চি ওয়াড়ি' (মারাঠি), ম্যান্ডেলা (তামিল), 'আতা ভেল জ়ালি' (মারাঠি), 'কোঝাঙ্গাল' (তামিল), 'ব্রিজ' (অহমিয়া), 'চেল্লো শো' (গুজরাটি), 'নায়াট্টু' (মালায়ালাম) ও 'লয়লা অউর সাত গীত' (গোজরি)। প্রতিটি ছবিই সাম্প্রতিককালে সাড়া ফেলেছে সিনে জগতে। কিন্তু সকলকে টেক্কা দিল 'কোঝাঙ্গাল'।

কী রয়েছে ছবির গল্পে ?
কোঝাঙ্গালে ছবির কাহিনি মূলত আবর্তিত হয়েছে বাবা ও ছেলের সম্পর্ককে কেন্দ্র করে। মদ্যপ হওয়ায় বাবাকে ছেড়ে চলে গিয়েছে মা। তাকে ফেরত আনতে বাবার সঙ্গেই জুটি বাঁধে কিশোর। তা নিয়েই এগোতে থাকে জীবন যন্ত্রণার গল্প। নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা মিশিয়ে চিত্রনাট্য লিখেছেন পরিচালক ভিনোত্রাজ। আর তাতেই জয় হয়েছে মানুষের মন। পথের পাঁচালির পর এবার কোঝাঙ্গাল ভারতের মাথায় ফের নয়া পালক জুড়তে পারে কিনা এখন সেটাই দেখার।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications