Sunny Deol: জওয়ানের ট্রেলর রিলিজের আগেই শাহরুখ-সানির প্যাচ-আপ, কী বললেন গদর-২ স্টার
আগামীকাল রিলিজ হবে শাহরুখ কানের মেগা ছবি জওয়ানের ট্রেলার। দুবাইয়ের বুর্জ খলিফায় রয়েছে সেই মেগা ইভেন্ট। তার আগেই সানি দেওলের সঙ্গে প্যাচ আপের খবর ছড়িয়ে পড়েছে বলি পাড়ায়। গদর-২ স্টার সানি দেওল নিজে সুনিশ্চিত করেছেন সেকথা।
সানি দেওলের সঙ্গে দীর্ঘ ১৬ বছর ধরে কথা বন্ধ ছিল শাহরুখ খানের। ডর সিনেমার ক্লাইম্যাক্স নিয়ে সানি দেওলের সঙ্গে পরিচালকের তুমুল বিবাদ তৈরি হয়েছিল। তারপর থেকে আর সানি দেওল শাহরুখ খানের সঙ্গে কোনও ছবিতে কাজ করেননি। শাহরুখ খানও বিরত থেকেছেন। কিন্তু গদর ২-র সাফল্যের পর দুই নায়কের মধ্যে সেই বরফ গলেছে।

আগেই জানা গিয়েছিল শাহরুখ খান নাকি সোশ্যাল মিডিয়ায় এক অনুরাগীকে জানিয়েিছলেন তিনি সানি দেওলের গদর-২ দেখেছেন এবং গদর-২ দেখে তাঁর ভাল লেগেছে। তার পরে সানি দেওল এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকালে স্পষ্ট করেছেন যে শাহরুখ খান নাকি গদর-২ দেখার আগেই তাঁকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন। এবং গদর-২ দেখার পরেও শাহরুখ খান নাকি তাঁকে ফোন করে প্রশংসা করেছেন। সানি েদওল বলেছেন সময়ের সঙ্গে সঙ্গে সব ক্ষত ভরে যায়।
২০০১ সালে ব্লক ব্লাস্টার হিট গদর এক প্রেম কথার সাফল্যের পর ২০২৩ সালে গদর-২ মুক্তি পেয়েছে। একই ছবির সিক্যুয়েল। কিন্তু সেটা যে এতোটা হিট করবে সেটা বুঝতে পারেননি পরিচালক অনিল শর্মাও। চলতি সপ্তাহের মধ্যেই গদর-২ ৫০০ কোটি পার করে যাবে বক্স অফিসে। বলিউডের একাধিক হিট সিনেমার রেকর্ড ভেঙে ফেলেছে গদর-২। গত কয়েক সপ্তাহে কোনও সিনেমাই বক্স অফিসে টিকতে পারেনি গদর-২র কারণে। শাহরুখ খানের পাঠানকেও ছাপিয়ে গিয়েছে সানির গদর-২।
এদিকে আবার এই গদর-২ ঝড়ের মাঝেই শাহরুখ খানের ছবি জওয়ানের ট্রেলর লঞ্চ হওয়ার কথা। আগামী কাল দুবাইয়ের বুর্জ খলিফায় মুক্তি পেতে চলেছে শাহরুখ খানেরক জওয়ানের ট্রেলর। নিন্দুকরা তাই বলতে শুরু করেছেন গদর-২-র কাছে যাতে তাঁর জওয়ান থমকে না যায় তার জন্যই সানি দেওলের সঙ্গে প্যাচ আপ করেছেন।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications