রণবীর আল্লাহবাদিয়া কাণ্ড থেকে শিক্ষা, দেশের ওটিটি প্ল্যাটফর্ম গুলির জন্য তৈরি আরও কঠোর নির্দেশ
ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়া এবং সময় রায়নার অশ্লীল মন্তব্যের ঘটনায় এবার আরও বেশি সজাগ হয়ে উঠল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এবার যেকোনও অনুষ্ঠানের ক্ষেত্রে বেশি করে মানা হবে কঠোর নিয়মাবলী। অন্তত আল্লাহবাদিয়ার কাণ্ড থেকে এমনই শিক্ষা নিচ্ছে কেন্দ্রীয় মন্ত্রণালয়।
দেশে OTT প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়ায় বিষয়বস্তু নিয়ে উদ্বেগ প্রকাশ করে কঠোর নির্দেশ জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, তথ্য প্রযুক্তি (আইটি) বিধি, ২০২১ অনুযায়ী OTT কন্টেন্টের বয়স-ভিত্তিক শ্রেণীবিভাগ এবার আরও কঠোর করতে হবে এবং 'A' রেটেড বিষয়বস্তুর ক্ষেত্রে নিয়ন্ত্রণ ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে।

- OTT কন্টেন্টের ওপর সরকারের নতুন নির্দেশিকা
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশিকায় বলা হয়েছে, OTT প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়ায় "অশ্লীল ও অনৈতিক" কন্টেন্ট ছড়িয়ে পড়ছে, যা নিয়ে সংসদ সদস্য, আইনি সংস্থা এবং সাধারণ জনগণ উদ্বেগ প্রকাশ করেছে। তাই পরামর্শ অনুযায়ী বলা হয়েছে,
- আইন দ্বারা নিষিদ্ধ কন্টেন্ট প্রচার করা যাবে না
- বয়সভিত্তিক শ্রেণীবিভাগ কঠোরভাবে মানতে হবে
- 'A' রেটেড কন্টেন্টের জন্য অভিভাবক দ্বারা নিয়ন্ত্রিত এবং লগ ইন নিরাপত্তা বাধ্যতামূলক করতে হবে
- শিশুদের জন্য অনুপযুক্ত কন্টেন্ট ব্লক করতে হবে
- কন্টেন্টের সতর্কীকরণ লেবেল বাধ্যতামূলক করতে হবে
- OTT বিতর্ক ও সুপ্রিম কোর্টের প্রতিক্রিয়া
সম্প্রতি ইউটিউবার সময় রায়নার শো "ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট"-এ অতিথি রণবীর আল্লাহবাদিয়া একটি অশ্লীল মন্তব্য করেন, যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে রায়না তার সমস্ত পর্ব মুছে ফেলেছেন। কিন্তু তারপরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এই মামলার রেশ গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্তও।
এরপরই OTT কন্টেন্টের অনিয়ন্ত্রিত সম্প্রচার নিয়ে সুপ্রিম কোর্ট কড়া মনোভাব গ্রহণ করে। বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বে একটি বেঞ্চ সরকারকে বিষয়টি নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে। বেঞ্চের মন্তব্য, "সরকার যদি ব্যবস্থা না নেয়, তবে আদালত নিজেই হস্তক্ষেপ করবে"। আর তারপরই নড়েচড়ে বসে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
মনে করা হচ্ছে, আগামী দিনে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। যেমন -
- OTT কন্টেন্টের উপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ হতে পারে
- সরকার নতুন আইন প্রণয়ন করতে পারে
- সোশ্যাল মিডিয়ায় অবাধ কন্টেন্ট প্রচার বন্ধ হতে পারে
OTT এবং ডিজিটাল মিডিয়া জগতে এই নতুন নির্দেশ একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার বিষয়, সরকার ও আদালতের সিদ্ধান্ত ভবিষ্যতে ডিজিটাল বিনোদনের চেহারা কতটা বদলে দেয়।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications