যৌন হেনস্থার অভিযোগ দায়ের হল কোরিওগ্রাফার গণেশ আচারিয়ার বিরুদ্ধে
যৌন হেনস্থার অভিযোগ দায়ের হল কোরিওগ্রাফার গণেশ আচারিয়ার বিরুদ্ধে
৩৩ বছরের মহিলা কোরিওগ্রাফারকে যৌন হেনস্থা করার অভিযোগে কোরিওগ্রাফার ও পরিচালক গণেশ আচারিয়ার বিরুদ্ধে মুম্বই পুলিশ অভিযোগ দায়ের করেছে। গত সপ্তাহের প্রথমেই ওই মহিলা এই কোরিওগ্রাফারের বিরুদ্ধে মহারাষ্ট্রের রাজ্য মহিলা কমিশনে ও আম্বোলি পুলিশের কাছে ভিযোগ দায়ের করেন।

মহিলা কমিশন এই অভিযোগটি গুরুত্ব সহকারে দেখে এবং এই বিষয়টি দেখার জন্য এক কাউন্সিলর নিয়োগ করেছিল তারা। ওই মহিলা গণেশ আচারিয়া, যিনি ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন কোরিওগ্রাফার সংগঠনের (আইএফটিসিএ) সাধারণ সম্পাদক, অভিযোগ করেন যে তাঁকে গণেশ জোর করে অশ্লীল ভিডিও দেখিয়েছেন, কাজে বঞ্চিত করেছেন এবং কমিশন চেয়েছেন।
মহিলা কোরিওগ্রাফার গণেশের প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁর প্রতি গণেশ প্রতিশোধ নেওয়ার জন্য আইএফটিসি–এর সদস্যপদ বাতিল করে দেন এবং অন্য কোরিওগ্রাফারদেরও জানান যে ওই মহিলার সঙ্গে কেউ যাতে কাজ না করেন। ওই মহিলা আরও দাবি করেন যে আইএফটিসিএ–তে তাঁর সদস্যপদ বাতিল নিয়ে বৈঠকে যাওয়ার সময় গণেশ আচারিয়ার দলের সদস্যরা তাঁর ওপর হামলা চালায়।
More From
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications