অপেক্ষার অবসান, কবে মুক্তি পাচ্ছে ’৮৩, জানালেন খোদ রণবীর সিং
কবে মুক্তি পাচ্ছে ’৮৩
কবে মুক্তি পাবে রণবীর সিংয়ের '৮৩’? এতদিন সকলেই অধীর আগ্রহে তা জানার জন্য বসে ছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হল। জানা গেল ’৮৩ সিনেমার মুক্তির দিন। এ বছর ক্রিসমাসের দিনই এই ছবি মুক্তি পেতে চলেছে।

বড়মাসে মুক্তি ‘৮৩’
ছবির প্রধান চরিত্রে থাকা রণবীর সিং সোমবার সোশ্যাল মিডিয়ায় নিজে এই কথা ঘোষণা করেন। অভিনেতা রণবীর সিংহ জানিয়েছেন, বড়দিনেই মুক্তি পাবে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ঘটনা নিয়ে নির্মিত বহু প্রতীক্ষিত এই সিনেমা। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন রণবীর। যেখানে দলের বাকিদের সঙ্গে রয়েছেন তিনিও। ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, 'এ বার সময় শুরু'। '৮৩ মুক্তি পাচ্ছে আগামী বড়দিনে'। রণবীরের সিংয়ের কাছ থেকে এই খবর পেয়ে যথারীতি উচ্ছাসিত সিনেমা প্রেমীরা।

এই ছবির গল্প
১৯৮৩ সালে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ভারত। কপিল দেবের নেতৃত্বে ভারত সেদিন ইতিহাস গড়েছিল। ভারতীয় দলের সেই সময়কার বিভিন্ন অবিস্মরণীয় কাহিনী নিযেই তৈরি হয়েছে এই সিনেমা। কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন রণবীরই। ছবিতে কপিল দেবের স্ত্রী রোমার ভূমিকায় দেখা যাবে রণবীরে আসল জীবনের স্ত্রী তথা বলিউড ডিভা দীপিকা পাড়ুকোনকে।

বারবার পিছিয়েছে ছবি মুক্তির দিন
প্রথমে এই ছবি গত বছরের ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও তা করোনা মহামারির কারণে পিছিয়ে যায়। এরপর বারংবার এই ছবির মুক্তির দিন পিছিয়েছে। কিন্তু করোনা মহামারির রেশ একটু কমতেই বিভিন্ন রাজ্যে সিনেমা হল খুলতে শুরু করেছে। সেই দেখেই নির্মাতা এ বার ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন।

বড়দিনে মুক্তি পাচ্ছে না ‘লাল সিং চাড্ডা’
এরই মাঝে রবিবার বড় ঘোষণা সারলেন প্রয়োজক-অভিনেতা আমির খানও। ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা ছিল অভিনেতার বহুচর্চিত ছবি 'লাল সিং চড্ডা'। কিন্তু এদিন আমির খান জানালেন ক্রিসমাসে নয়, আগামী বছর ভ্যালেন্টাইনস ডে-তে রুপোলি পর্দায় হাজির হবেন 'লাল সিং চড্ডা'। এক বিবৃতিতে আমির জানান, 'অতিমারীর জন্য কাজে বেশ দেরি হয়েছে, এর জেরেই আমাদের ছবি বড়মাসে আমরা রিলিজ করতে পারছি না। ২০২২ সালের ভ্যালেন্টাইনস ডে আমাদের ছবি মুক্তি পাবে'। এর আগে শোনা গিয়েছিল ক্রিসমাসে একইসঙ্গে মুক্তি পাবে রণবীর সিং-এর '৮৩' ও আমিরের 'লাল সিং চড্ডা'। কিন্তু দেখা গেল আমির খানের সিনেমার মুক্তি পিছোলেও পরিচালক কবীর খানের ৮৩-র মুক্তির তারিখে কোনওরকম হেরফের হচ্ছে না।
ছবি সৌ:ইনস্টাগ্রাম
-
বাংলা-বিহারের কয়েকটি জেলা নিয়ে গঠিত হতে চলেছে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল! ভাইরাল পোস্ট নিয়ে কোন সত্য সামনে এল? -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী'!খেতমজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
ডিএ মামলায় নতুন ধোঁয়াশা! বকেয়া ভাতা কী পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা? জল্পনা তুঙ্গে -
পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া হেঁশেলে! এলপিজি ঘাটতির আশঙ্কায় উৎপাদন বাড়াতে তেল সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
Aahar 2026: খাদ্য বাণিজ্য মেলার ঊর্ধ্বে উঠে 'আহার ২০২৬' এখন এশিয়ার সর্ববৃহৎ গ্লোবাল ডেস্টিনেশন -
T20 World Cup 2026 Final: নরেন্দ্র মোদী স্টেডিয়াম কি আনলাকি? ভারতের কেমন রেকর্ড আহমেদাবাদের মাঠে, একনজরে পরিসংখ্যান -
হামলার জন্য প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইলেন ইরানের রাষ্ট্রপতি












Click it and Unblock the Notifications