Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইশান জন্ম নেওয়ার একমাসের মধ্যেই নুসরতের কামব্যাক, অক্টোবর থেকে শুরু সিনেমার শুটিং

ইশান জন্ম নেওয়ার একমাসের মধ্যেই নুসরতের কামব্যাক

বিয়ে–সম্পর্ক–অন্তঃসত্ত্বা সব বিতর্কের অবসান ঘটিয়ে আগামী অক্টোবর থেকেই কাজে ফিরছেন সাংসদ–অভিনেত্রী নুসরত জাহান। জানা গিয়েছে, পরিচালক সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর আগামী ছবি '‌জম কালী কলকাত্তেওয়ালি’‌তে কাজ করবেন নুসরত। পরিচালক দ্বয় জানিয়েছেন তাঁর চরিত্রের নাম রাকা।

সুদেষ্ণা–অভিজিতের পরবর্তী প্রকল্পে নুসরত

সুদেষ্ণা–অভিজিতের পরবর্তী প্রকল্পে নুসরত

এখন সংবাদমাধ্যমের কাছে পরিচালক সুদেষ্ণা জানিয়েছেন যে নুসরতকে এই সিনেমার প্রস্তাব দেওয়ার সময় দ্বিধাতে ছিলেন তিনি। কারণ সদ্য মা হয়েছেন নুসরত, কোলের শিশুকে রেখে কতটা কাজ করতে পারবেন তা নিয়ে সংশয় ছিল। কিন্তু এই একমাসে নুসরতের ফিটনেস দেখে পরিচালক নিজেই অবাক। সুদেষ্ণা ও অভিজিৎকে অভিনেত্রী এই সিনেমা করার আশ্বাস দিয়েছেন। পরিচালকের দাবি, একেবারে মা দুর্গার মতোই ছেলে-কাজ সব সামলাচ্ছেন নুসরত।

সিনেমার শুটিংয়ে ফিরছেন নুসরত

সিনেমার শুটিংয়ে ফিরছেন নুসরত

প্রসঙ্গত, এখন নুসরত নিজেও লাইমলাইটে ফেরার জন্য মরিয়া হয়ে গিয়েছেন। মাঝখানের কয়েকটা মাস তাঁর কেটেছে বহু ঝড়-ঝাপটার মধ্য দিয়ে। নেটিজেনদের কাছেও বিভিন্ন সময়ে ট্রোলড হয়েছেন তিনি। তাই নুসরত আবার ভক্তদের কাছ থেকে আগের ভালোবাসা পেতে চান আর সেটার জন্য সিনেমায় অভিনয় করা ছাড়া অন্য কোনও ভালো বিকল্প আর নেই।

সিনেমায় পা রাখার পর থেকেই নুসরত বাণিজ্যিক ছবি করলেও ২০১৮ সাল থেকে অভিনেত্রীকে একটু অন্য ধারার ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। ক্রিসক্রস, অসুর, এসওএস কলকাতা, ডিকশনারির মতো ছবিতে নুসরত অভিনয় করেছেন।

রাকা চরিত্রে নুসরত

রাকা চরিত্রে নুসরত

পরিচালক জানিয়েছেন যে নুসরত যে চরিত্রটিতে অভিনয় করবেন তা তথাকথিত নায়িকাসুলভ নয়, এখানে নুসরত একা, যে নাচ শিখিয়ে উপার্জন করেন। এই ছবিতে নুসরতের বিপরীতে থাকবেন সোহম। সুদেষ্ণা ও অভিজিতের দাবি এই সিনেমায় এক অন্য নুসরতকে দেখা যাবে। প্রতিবাদ করবেন, তিনি চুপ করে থাকবেন না। এই সিনেমায় নুসরতের গ্ল্যামারস লুকসের বদলে একেবারে সাদমাটা লুকস দিতে চাইছেন পরিচালক দ্বয়। সে জন্য পোশাকও অত্যন্ত সাধারণ।

ছবির গল্প

ছবির গল্প

সুদেষ্ণা-অভিজিতের ছবিতে সম্পর্ক আর রহস্য-রোমাঞ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরিচালক জানিয়েছেন, আগামী ছবিও তার ব্যতিক্রম নয়। এই প্রজন্মের তিন বন্ধু অনীশ, সুজয় ও মিলি কাজের অভাবে পকেটমারিতে হাত পাকাবে। এর মধ্যে হঠাৎই শহরের বুক থেকে উধাও হয়ে যায় এক কালীমূর্তি। সেই ঘটনাকে ঘিরেই গল্প এগোবে। কী ভাবে অনীশের জীবনে রাকা আসবে সেটাও গল্পের আরও একটি মোড়। অনীশের চরিত্রে দেখা যাবে সোহমকে। এ ছাড়াও থাকছেন, কাঞ্চন মল্লিক, সুস্মিতা চট্টোপাধ্যায়, সোমরাজ মাইতি, অনির্বাণ চক্রবর্তী, সুদীপ মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা রতি পাল, সুমিত সমাদ্দার, বুদ্ধদেব ভট্টাচার্য এবং চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত। ছবির চিত্রনাট্যও লিখেছেন পদ্মনাভ। আর কিছুদিনের মধ্যেই শুটিং শুরু হয়ে যাবে। আগামী বছর মুক্তি পাবে এই সিনেমাটি।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+