Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্কার্টের মতো করে টাওয়েল পরে হৃতিক! 'ফ্যান্ডম'-এ যোগ দিয়ে কোন মন্তব্য রণবীরের

স্কার্টের মতো করে টাওয়েল পরে হৃতিক! 'ফ্যান্ডম'-এ যোগ দিয়ে কোন মন্তব্য রণবীরের

অনেকেই মশকরা করে বলছেন তিনি রণবীর সিংয়ের সঙ্গে মেলামেশার পর থেকেই এমনটা হয়ে গিয়েছেন! তবে হৃতিক রোশনের টাওয়েল লুকে মাত দেশের আট থেকে আশির তরুণীরা! তবে এম লুক নিয়ে নেটিজেনরা মশকরা, খিল্লি করতেও ছাড়ছেন না। তবে হৃতিকের 'ফ্যান্ডম' কিন্তু গ্রিক গড -এর এই ফ্যাশন ফিয়েস্তাকে ভুলতে পারছেন না!

স্কার্টের মতো করে টাওয়েল পরে হৃতিক! ফ্যান্ডম-এ যোগ দিয়ে কোন মন্তব্য রণবীরের

রণবীর সিং হৃতিকে এই রূপ দেখে লেখেন 'স্যাক্স গড'। গোটা ইন্ডাস্ট্রি যাঁকে গ্রিক গড হিসাবে চেনে, তাঁকে 'স্যাক্স গড' হিসাবে মন্তব্য করায় এবার খবরে উঠে এসেছেন রণবীরও। উল্লেখ্য, ইন্ডাস্ট্রিতে রণবীর সিংকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোশাকে দেখা যায়। কখনও দেখা যায় তাঁকে স্কার্ট পরে, আরা কখনও তাঁকে এক্কেবারে অন্য ঘরানার পোশাকে দেখা যায়। আর এবার হৃতিকের নয়া লুকের জন্য রণবীরের সঙ্গদোষকে দায়ী করছেন অনেকেই!


এই ছবি পোস্ট হওয়ার পর গত ২৪ ঘণ্টায় ১৭ লাখটি লাইক পড়েছে হৃতিকের ছবিতে। এই ছবি ভালো হোক বা মন্দ , গোটা নেট দুনিয়ায় কার্যত 'রাজ' করে চলেছে ছবিটি। এদিকে বলিউড ছাড়িয়ে হলিউডে পা রাখতে হৃতিক ইতিমধ্যেই হলিউডের নামী এজেন্সির সঙ্গে সংঘবদ্ধ হয়েছে। সেই সঙ্গে এই নয়া লুকের ছবি প্রকাশ্যে আসায় ফের খবরে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+