Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kalki 2898 AD: কুরুক্ষেত্রের যুদ্ধে আলো আঁধারিতে ছিল মুখ, জানেন কল্কিতে শ্রীকৃষ্ণের চরিত্রে কে অভিনয় করেছেন?

আজ জন্মাষ্টমী। গোটা দেশে উদযাপিত হচ্ছে শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস। কিন্তু জানেন কি বলিউডের জনপ্রিয় ছবি কল্কি এডি-তে শ্রীকৃষ্ণের ভূমিকায় কে অভিনয় করেছেন। গোটা সিনেমাতেই তাঁকে যতবার দেখানো হয়েছে মুখটা অন্ধকারেই রাখা হয়েছিল। সেকারণে প্রায় কেউ চিনতে পারেননি সেই অভিনেতাকে।

অনেকেই জানেন না যে কল্কি এডিকে শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছিলেন এক দক্ষিণ ভারতীয় অভিনেতা। তার নাম কৃষ্ণকুমার বালাসুব্রহ্মণ্যম। নিজের চরিত্রের একটি ছবি শেয়ার করে অভিনেতা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এইরকম একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি নিজেকে সত্যিই ভাগ্যবান বলে মনে করেন।

kalki ad

তিনি সাধারণত তামিল সিনেমাতেই অভিনয় করেছেন। তামিল সিনেমা কাধালাগিতে তিনি প্রথম কাজ করেন। ২০২০ সালে অ্যামাজন প্রাইমে ওয়েব সিরিজে তারপরে আবার ফিরে আসেন তিনি। জনপ্রিয় তামিল অভিনেতা সূরিয়ার সিনেমা পুত্থুম পুদধু কলাই। সেটারই আবার হিন্দি সিনেমা সরফিরাতেও অভিনয় করেছেন তিনি।

কল্কি পুরাণের উপর নির্ভর করে তৈরি হয়েছে ছবিটি। যেখানে বিষ্ণুর দশম অবতার কল্কিদেবের জন্ম নিয়ে। ছবিতে প্রভাস এবং অমিতাভ বচ্চন রয়েছেন। এছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন। ছবির মাঝে মধ্যেই কুরুক্ষেত্রের যুদ্ধ দেখানো হয়েছে। তাতে একাধিকবার দেখানো হয়েছে শ্রীকৃষ্ণকে। কিন্তু কোনও বার তার মুখ দেখানো হয়। অশ্বত্থামা এবং অর্জুনের সঙ্গে কুরুক্ষেত্রের যুদ্ধের যতগুলি দৃশ্য দেখানো হয়েছে সেগুলির সবগুলিইতই দেখানো হয়েছে শ্রীকৃষ্ণের মুখ অন্ধকারে ঢাকা।

সেকারণে কেউ শ্রীকৃষ্ণের ভূমিকায় অভিনয় করা কোনও অভিনেতাকে চিনতে পারেনি। এক প্রকার পরিচালক শ্রীকৃষ্ণের মুখের মধ্যেই ছবির রহস্য লুকিয়ে রেখেছিলেন। তবে ছবির শেষে দেখানো হয়েছে প্রভাস কর্ণের ভূমিকায়। আর অর্জুনের ভূমিকায় দেখা গিয়েছে বিজয় দেবরকোন্ডাকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+