Radhika Merchant: বিয়ের কয়েকঘণ্টা গায়ে রেখেছিলেন, রাধিকার পোশাক তৈরি করতে কত ঘণ্টা কাজ করেছেন শিল্পী জানেন?
সাত মাসের বিয়ের অনুষ্ঠান অবশেষে শেষ হয়েছে। আম্বানিদের ছোট ছেলের বিয়ে চোখে ধাঁধা লাগিয়েছে নেটিজেনদের। পোশাক, গয়না, সজ্জা সবকিছু সোশ্যাল মিডিয়া জুড়ে ছ়ড়িয়ে পড়েছিল। এখনও তার রেশ রয়ে গিয়েছে।
রাধিকা মার্চেন্টের প্রতিটি পোশাক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। গায়ে হলুদের ফুলের ওড়না থেকে শুরু করে বিয়ের দিনের পোশাক সব নিয়েই নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে আম্বানিদের ছোট বউ। কিন্তু এর নেপথ্যে যাঁরা কাজ করেছেন তাঁদের কথা অনেকেই জানেন না।

রাধিকা মার্চেন্টের বিয়ের দিনের পোশাক সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল। কী অসামান্য সেই পোশাক। সেটা একটা ক্যানভাসের থেকে কিছু কম সুন্দর ছিল না। সেলিব্রিটি ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলার ডিজাইন করা পোশাক ছিল সেটি।
জয়শ্রী বর্মন নামে এক শিল্পীর সহযোগিতায় এই পোশাকটি তৈরি করেছিলেন তাঁরা। দিল্লির ওখলায় রয়েছে তাঁর স্টুডিও। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শিল্পী জানিয়েছেন পুরো পোশাকটিতে আঁকার কাজ করতে তাঁর পাক্কা এক মাস সময় লেগেছিল। দিনে ১৫ থেকে ১৬ ঘণ্টা তিনি আঁকার কাজ করতেন তাতে। সন্ন্যাসীর মতো সাধনা করেছেন তিনি পোশাকটি ডিজাইন করতে।
রাধিকার সেই কোটি টাকার লেহেঙ্গায় শিল্পীর সম্পর্ণ সত্ত্বা ফুটে উঠেছিল। পুরোটাই পৌরানিক চরিত্রের বিভিন্ন ছবি ফুটিয়ে তুলেছিলেন শিল্পী। নতুন বউ পরবে সেই মতো শুভ চিত্র যেন থাকে সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছিল। হিন্দু ধর্মে হাতিকে সম্মদের এবং ঐশ্বর্যের প্রতীক বলে মনে করা হয়। কোনও রকম নেতিবাচক কিছু যাতে পোশাকে না থাকে সেদিকে বিশেষ নজর দিয়েছিলেন তিনি।
আগে থেকে কোনও স্কেচ করেননি শিল্পী। সরাসরি রং তুলি দিয়ে নিজের মনের মতো করে সাজিয়ে তুলেছিলেন পোশাকটি। শিল্পী জানিয়েছেন ডিজাইনার সন্দীপ খোসলা নাকি পোশাকটি তৈরি করতে একেবারে ফ্রিহ্যান্ড দিয়েছিলেন তাঁকে। তিনি বলেছিলেন কারোর কাছ থেকে কোনও কিছুর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই শিল্পীর যেমন মনের ভাবনা আসবে সেই মনের ভাবনা দিয়ে যেন সাজিয়ে তোলা হয় পোশাকটি।
এই পোশাকটি নিয়ে রেয়া কাপুরের টিম মে মাসে তাঁকে ফোন করেছিলেন বলে জানিয়েছেন শিল্পী। তখনই পোশাকটি তৈরির ভাবনা তাঁরা এক কথায় স্পষ্ট করে দিয়েছিলেন। শিল্পীর আঁকা ছবি জামনগরের বাড়িতে সযত্নে রাখা হয়েছিল বলে জানিয়েছিলেন রাধিকা। শিল্পী জানিয়েছেন সকলেই তাঁর উপর বিশ্বাস এবং ভরসা রেখেছিলেন বলেই এই মাস্টারপিসটা তৈরি করতে পেরেছেন তিনি।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications