Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কফি ৭০০, জল ১০০, এভাবে দাম বাড়লে কি দর্শক ফিরবে সিনেমা হলে?

মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যাওয়ার আনন্দ এখন অনেকের কাছেই বিলাসিতা হয়ে উঠছে। টিকিটের দাম তো আছেই, তার উপর খাবার ও পানীয়ের অস্বাভাবিক মূল্যে ক্ষোভ বাড়ছে দর্শকদের মধ্যে। সেই অসন্তোষের সুরকেই প্রতিধ্বনিত করল সুপ্রিম কোর্ট।

বুধবার এক শুনানিতে বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার বেঞ্চ স্পষ্ট মন্তব্য করেছে "এক বোতল জল ১০০ টাকা, কফি ৭০০ টাকা, এইভাবে দাম রাখলে মানুষ আসবে কীভাবে? শেষ পর্যন্ত হলে চেয়ার খালি হয়ে যাবে।"

মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়র আবেদন যেখানে কর্নাটক হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করা হয়েছিল। কর্নাটক সরকার সিনেমা হলে টিকিটের সর্বোচ্চ মূল্য ২০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছিল। হাই কোর্ট সেই সিদ্ধান্তে কিছু শর্ত আরোপ করে স্থগিতাদেশ দেয়। সেই নিয়েই বিতর্ক।

সিনিয়র অ্যাডভোকেট মুকুল রোহতগি মাল্টিপ্লেক্স পক্ষ থেকে যুক্তি দিয়ে বলেন "তাজ হোটেলে কফি ১০০০ টাকায় পাওয়া যায়। সেখানে কি কেউ দাম নির্ধারণ করে?"

জবাবে বিচারপতি নাথ বলেন "সিনেমা হল তো তাজ নয়। যেভাবেই হোক, দাম বেড়েই চলেছে। সিনেমা ইন্ডাস্ট্রি আগেই ধাক্কা খেয়েছে, আর দাম বাড়ালে তো দর্শক আসবেই না।"নযখন রোহতগি বলেন "খালি থাকুক, মানুষ চাইলে সস্তার হলে যাক।"

তখন আদালত পাল্টা মন্তব্য করে
"আজ আর 'সাধারণ' সিনেমা হলগুলো রইল কোথায়? মাল্টিপ্লেক্সই প্রধান। তাই দামের সীমা থাকা উচিত।"

রোহতগির দাবি, কর্নাটক হাই কোর্টের শর্তগুলো বাস্তবে প্রয়োগযোগ্য নয়, বিশেষ করে
নগদে টিকিট কিনলে দর্শকের আইডি কার্ডের বিবরণ রাখতে হবে। প্রতিটি টিকিটের অডিট রিপোর্ট নিয়মিত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দিয়ে যাচাই করাতে হবে। মাল্টিপ্লেক্সগুলোর মতে, এসব ব্যবস্থা জটিল ও অবাস্তব।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+