'শ্রীদেবী বাংলো' বিতর্কে বনির চরম পদক্ষেপ! প্রিয়ার ছবির ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল
ইন্টারনেটে তাঁর চোখের চাউনি কিছুদিন আগেই ঝড় তুলেছিল। মলায়ালম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভেরিয়ারের সেই চোখের ভাষাই হৃদয়হরণ করেছিল কাশ্মীর থেকে কন্যাকুমারীর পুরুষদের।
ইন্টারনেটে তাঁর চোখের চাউনি কিছুদিন আগেই ঝড় তুলেছিল। মলায়ালম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভেরিয়ারের সেই চোখের ভাষাই হৃদয়হরণ করেছিল কাশ্মীর থেকে কন্যাকুমারীর পুরুষদের। বছর ঘুরতেই ফের খবরে প্রিয়া প্রকাশ ভেরিয়ার। তবে এবার তাঁর নামের সঙ্গে জড়িয়েছে প্রয়াত সুপারস্টার শ্রীদেবীর নামও।

সদ্য বলিউডে পা রেখেছেন ইন্টারনেট সেনসেশন প্রিয়া প্রকাশ ভেরিয়ার। আর সবেমাত্র মুক্তি পেয়েছে তাঁর ছবি 'শ্রীদেবী বাংলো'র প্রথম টিজার। ভিডিও মুক্তি পেতেই তা ঘিরে শুরু হয়েছে বিতর্ক । এরই মধ্যে ছবির নির্মাতাদের কাছে আইনি নোটিস পাঠিয়েছেন সুপারস্টার শ্রীদেবীর স্বামী বনি কাপুর। যদিও নির্মাতাদের দাবি ছবির সঙ্গে শ্রীদেবীর কোনও যোগ নেই। ছবিটি নেহাতই এক খুনের ঘটনাকে কেন্দ্র করে তৈরি একটি থ্রিলার।
ছবিতে শ্রীদেবী নামের এক অভিনেত্রীর চরিত্রে দেখা গিয়েছে প্রিয়া প্রকাশকে। যেখানে তাঁকে ঘিরে তাঁর স্টারডমকে যেমন তুলে ধরা হয়েছে, তেমনই এই অভিনেত্রীর বাথটবে মৃত্যু নিয়েও একটি আভাস ফুটে উঠেছে টিজার ভিডিওয়। সবমিলিয়ে আপাতত বিতর্কের কেন্দ্রে 'শ্রীদেবী বাংলো'।
-
জ্বালানি সঙ্কট নিয়ে আতঙ্ক! লকডাউনের জল্পনায় স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী, কী বললেন হরদীপ সিং পুরী? -
মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো ছড়ানোয় তৎপর পুলিশ, শেক্সপিয়র সরণিতে এফআইআর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন












Click it and Unblock the Notifications