(ছবি) যে বলিউড তারকারা সিনেমায় গান গেয়েও নজরে পড়েননি
বলিউডে বহু তারকাই নিজের সিনেমায় গান গেয়ে কিস্তিমাত করেছেন।
আগে এই ট্রেন্ড ছিল না। তবে গত একদশকে বহু বড় বলিউড সেলেবসই অভিনয় করা ছাড়াও সিনেমায় গান গেয়েছেন। এখনকার সময়ে প্রিয়াঙ্কা চোপড়া, শ্রদ্ধা কাপুর, ফারহান আখতাররা গান গেয়েও প্রচুর জনপ্রিয়তা পেয়েছেন।
তবে এমন কিছু ছবি রয়েছে যেখানে পরিচিত তারকারা গান গাইলেও জনপ্রিয়তা না পাওয়ায় তা নজর এড়িয়ে গিয়েছে আমজনতার। নিচের স্লাইডে দেখে নিন এমন বলিউড তারকাদের যারা নিজের সিনেমায় গান গেয়েও নজরে পড়েননি আমজনতার।

রণবীর কাপুর
'বেশরম' সিনেমায় 'লাভ কি ঘণ্টি' গেয়েছেন রণবীর। তবে গানটি জনপ্রিয়তা পায়নি।

অক্ষয় কুমার
বলিউডের খিলাড়ি 'মুঝ মে তু' গেয়েছেন 'স্পেশাল ২৬' সিনেমায়।

আলিয়া ভাট
অভিনয়ের পাশাপাশি 'সমঝাঁয়া' গানটি আলিয়া গেয়েছেন 'হাম্পটি শর্মা কি দুলহনিয়া' সিনেমায়।

বরুণ ধাওয়ান
'এবিসিডি ২'-এ 'হ্যাপি বার্থ ডে' গানটিতে গলা মিলিয়েছেন বরুণ।

শ্রদ্ধা কাপুর
এর আগে 'এক ভিলেন' ও 'হায়দর' সিনেমায় গান গাওয়ার পর 'এবিসিডি ২'-এও 'বেজুবান' গানটি গেয়েছেন শ্রদ্ধা কাপুর।

ফারহান আখতার
'দিল ধরকনে দো' সিনেমায় টাইটেল ট্র্য়াকটি গেয়েছেন ফারহান আখতার।

মাধুরী দীক্ষিত
'গুলাব গ্যাং' সিনেমা দিয়ে ফের একবার বলিউড কামব্য়াক করা মাধুরী দীক্ষিত মায়ের সঙ্গে গলা মিলিয়েছেন সেই সিনেমার 'রং সারি গুলাবি' গানে।

রণবীর সিং
রণবীরও 'লেডিজ ভার্সাস রিকি বেহল' সিনেমায় 'আদত সে মজবুর' গানটি গেয়েছেন।

সলমন খান
'কিং' সিনেমায় 'হ্যাংওভার' গানটি গেয়েছেন সলমন দাবাং খান। সবকটির মধ্যে এই গানটি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে।

হৃত্বিক রোশন
প্রথমে 'কাইটস' সিনেমায় একটি গান ও পরে 'জিন্দেগি মিলেগি না দোবারা' সিনেমায় 'সিনিওরিতা' গানটি গেয়েছেন হৃত্বিক।

করিনা কাপুর
নবাবপত্নী করিনা কাপুরও 'দেব' সিনেমায় 'যব নেহি আয়ে থে' গানটি গেয়েছেন।

প্রিয়াঙ্কা চোপড়া
এর আগে 'ইন মাই সিটি' ও 'এক্সোটিক'-এর মতো আন্তর্জাতিক সিনেমায় গান গাওয়ার পর ফারহানের সঙ্গে মিলে 'দিল ধরকনে দো' সিনেমায় টাইটেল ট্র্য়াকটি গেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

শ্রুতি হাসান
'লাক' সিনেমায় 'লাক আজমা' গেয়েছিল কমল হাসানের মেয়ে শ্রুতি।

অমিতাভ বচ্চন
'শামিতাভ' সিনেমায় 'পিডলি সে বাঁতে' গেয়েছেন স্বয়ং বিগ বি।

শাহরুখ খান
'যব তক হ্যায় জান' সিনেমায় গানের তালে গলা মিলিয়েছেন খোদ বলিউড বাদশা।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications