Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অমিতাভ থেকে অর্জুনরা ২০২১ সালে কে কত দামী বাড়ি-জমি কিনে ফেললেন! বলিউড তারকাদের অজানা খবর একনজরে

অমিতাভ থেকে অর্জুনরা ২০২১ সালে কে কত দামী বাড়ি-জমি কিনে ফেললেন! বলিউড তারকাদের অজানা খবর একনজরে

বলিউডে কোন খবর যে তারকাদের জীবনকে কতটা প্রভাবিত করতে পারে, তা বলা কঠিন! মূলত স্টারদের ব্যক্তিগত জীবন বারবার ফোকাসে থেকেছে জনতার কৌতূহলের। আর সেই কারণেই বহু বলিউড তারকার ব্যক্তিগত জীবন, স্ত্রী , সন্তানদের ঘিরে নানান খবর উঠে আসে শিরোনামে। শাহরুখ পুত্র আরিয়ানকে ঘিরে যখন বারবার আবর্তিত হচ্ছে খবরের দুনিয়া, তখন সেখান থেকে খানিকটা চোখ ঘুরিয়ে দেখে নেওয়া যাক, ২০২১ সালে বলিউডের নানান তারকারা কে কত টাকার দামী সম্পত্তি , বাড়ি কিনেছেন।

অর্জুন কাপুর

অর্জুন কাপুর

বনি কাপুরের পুত্র অর্জুন বহুদিন ধরেই খবরের শিরোনাম কেড়েছেন তাঁর প্রেম জীবন ঘিরে। সাম্প্রতিককালে অর্জুন সেভাবে কোনও বক্স অফিস হিট দিতে না পারলেও, তাঁর প্রেম জীবন বহুবার নজর কেড়েছেন তিনি। প্রেমিকা মালাইকার বাড়ির কাছে বিলাসবহু বাড়ি নেওয়ার স্বপ্ন অর্জুনের বহুদিনের বলেই শোনা যায়। সেই মতো তিনি বান্দ্রায় ৪ টি বেড রুম সম্পন্ন স্কাইভিলা কিনেছেন ২০২১ সালে। এর জন্য ২০ থেকে ২৩ কোটি টাকা খরচ করেন তিনি।

অজয় দেবগন

অজয় দেবগন

বলিউড স্টার তথা কাজলের স্বামী অজয় দেবগনও ২০২১ সালে নিজের সম্পত্তির পরিমাণ বাড়িয়েছেন। জুহুতে তিনি ৫৯০ স্কোয়ার ইয়ার্ডসের একটি বাড়ি কিনেছেন। এই বাড়ির দাম পড়েছে ৬০ কোটি টাকা। বর্তমানে অজয় যেখান থাকেন, জুহুর সেই বাংলোর থেকে অনেকটাই কাছে অজয়ের কেনা নতুন বাংলো। অজয়-কাজলের বাড়ি 'শক্তি' তে আপাতত কিছু সংস্কারের কাজ চলছে। তাই নতুন বাড়ি কিনেছেন তিনি।

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের বাড়ির অভাব নেই! তবে ২০২১ সালে তিনি মুম্বইয়ে বিলাসবহুল ৫,১৮৪ স্কোয়ার ফুটের একটি জমি কেনেন বলে খবর। জ্যাপকি ডট কমের খবর এমনটাই দাবি করছেন। এই জমির দাম ৩১ কোটি টাকা। মুম্বইতে দুটি বাংলো ও দুবাইতে কিছুটা সম্পত্তির থাকার পর ফের একবার ২০২০ সালের ডিসেম্বর মাসে এই দামী জমি কেনে তিনি। এদিকে, ২০২১ সালের এপ্রিল মাসে তিনি এই জমির রেজিস্ট্রেশন করেন।

কঙ্গনা রানাওয়াত

কঙ্গনা রানাওয়াত

বলিউডের 'কুইন' কঙ্গনা রানাওয়াত ২০২১ সালের শুরু থেকেই খবরের শিরেনাম কেড়েছেন। ১৫ বছর বয়সে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া কঙ্গনা, শেষমেশ জীবনের বহু লড়াই শেষ করে নতুন বাড়ি তৈরি করেছেন। মুম্বইয়ের বান্দ্রাতে একটি এলাকায় তিনি জমি কিনেছেন বলে জানা যায়।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+