মুক্তির আগেই ৫০০ কোটির ব্যবসা করে ফেলল বাহুবলী ২!
সিনেমা মুক্তির আগেই ৫০০ কোটি টাকার ব্যবসা ইতিমধ্যে করা হয়ে গিয়েছে বাহুবলী ২ এর। অন্তত এমনটাই জানা গিয়েছে। আগামী ২৮ এপ্রিল বাহুবলী : দ্য কনক্ল্যুশন মুক্তি পেতে চলেছে।
হায়দ্রাবাদ, ২ ফেব্রুয়ারি : জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক এসএস রাজামৌলী পরিচালিত বাহুবলী ২ বা বাহুবলী : দ্য কনক্ল্যুশন ফের এবছর পর্দা কাঁপাতে আসছে। এবছরের সবচেয়ে প্রতিক্ষিত সিনেমাগুলির একটি হতে চলেছে এই সিনেমাটি তা নিয়ে সন্দেহের অবকাশ নেই।
'কাটাপ্পা কেন বাহুবলীকে মেরেছে', মূলত এই জিজ্ঞাসাই এই সিনেমার আগ্রহ দর্শকদের মধ্যে দ্বিগুণ হারে বাড়িয়েছে। পাশাপাশি প্রথম ভাগের সাফল্য ও অসাধারণ পরিচালনা সিনেমাটিকে ভারতীয় সিনেমার ইতিহাসে এক কালজয়ী সিনেমার তকমা দিয়েছে।

বাজারে যা খবর তা যদি ধর্তব্যের মধ্যে আনতে হয় তাহলে বলতে হয়, সিনেমা মুক্তির আগেই ৫০০ কোটি টাকার ব্যবসা ইতিমধ্যে করা হয়ে গিয়েছে বাহুবলী ২ এর।
বাণিজ্য বিশেষজ্ঞ রমেশ বালার মতে, ২০১৭ সালের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা মুক্তির আগেই থিয়েটার ও স্যাটেলাইট সত্ত্ব বিক্রি করে প্রচুর টাকা ঘরে তুলেছে। তেলুগু সিনেমা বাহুবলী ২ তামিল, মালয়ালম ও কন্নর ভাষা ছাড়াও হিন্দিতেও মুক্তি পাবে।
প্রথম ভাগের মতো এই ভাগটিরও হিন্দি সত্ত্ব কিনেছে কর্ণ জোহরের ধর্মা প্রযোজনা সংস্থা। প্রভাস, রানা দাগ্গুবতী, অনুষ্কা শেট্টি, তমন্না ভাটিয় অভিনীত এই সিনেমার হিন্দিতে থিয়েটার সত্ত্ব ১২০ কোটি টাকা ইতিমধ্যে কামিয়ে ফেলেছে বলে খবর।
ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, বাহুবলী ২ শুধুমাত্র তেলুগু ভাষাতেই থিয়েটার সত্ত্ব বেচে ১৩০ কোটি টাকা ঘরে তুলেছে। এর পাশাপাশি তামিলনাড়ুতে ৪৭ কোটি, কর্ণাটকে ৪৫ কোটি ও কেরলে ১০ কোটি টাকা থিয়েটার সত্ত্ব বেচে ইতিমধ্যে রোজগার করেছে বাহুবলী ২।
এর পাশাপাশি আরও একটি রেকর্ড সৃষ্টিকারী চুক্তিতে হিন্দি সংষ্করণের স্যাটেলাইট সত্ত্ব ৫১ কোটি টাকায় সোনি টিভি নেটওয়ার্ককে বিক্রি করা হয়েছে। আগামী ২৮ এপ্রিল বাহুবলী : দ্য কনক্ল্যুশন মুক্তি পেতে চলেছে।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications