Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রথম দিনের ১০০ কোটির ব্যবসা করে ইতিহাস তৈরি করল বাহুবলী ২

পরিচালক এসএস রাজামৌলির বাহুবলী : দ্য কনক্লুশন অবিশ্বাস্য রেকর্ড গড়ল বক্স অফিসে। ভারতের বক্স অফিস রিপোর্ট বলেছে প্রথম দিনেই অর্থাৎ শুক্রবারেই ১০০ কোটির বেশি টাকার ব্যবসা করেছে বাহুবলী ২।

পরিচালক এসএস রাজামৌলির বাহুবলী : দ্য কনক্লুশন অবিশ্বাস্য রেকর্ড গড়ল বক্স অফিসে। ভারতের বক্স অফিস রিপোর্ট বলেছে প্রথম দিনেই অর্থাৎ শুক্রবারেই ১০০ কোটির বেশি টাকার ব্যবসা করেছে বাহুবলী ২। শনিবার ও রবিবারে ছুটির দিনে এই পরিমান আরও অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।[কাটাপ্পা কেন মারল বাহুবলীকে? উত্তর জানিয়ে ভাইরাল ভিডিও ফাঁস স্যোশাল মিডিয়ায়]

বাহুবলী ২ তাই করে দেখাল যা অন্য বিগ বাজেট ছবি বা বড় ব্যানারের মাল্টিস্টারার ছবিও করে দেখাতে পারেনি। ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শ এদিন টুইট করে বলেন, "অবিশ্বাস্য, অভাবনীয়, অকল্পনীয়। বাহুবলী ২ এৎর গর্জনে কানে তালা লেগে গিয়েছে। সমস্ত রেকর্ড ভেঙে ইতিহাস তৈরি করেছে।"[(ছবি) বাহুবলী ২ সিনেমা নিয়ে অজানা তথ্য জেনে নিন একনজরে]

প্রথম দিনের ১০০ কোটির ব্যবসা করে ইতিহাস তৈরি করল বাহুবলী ২

তরনের কথায়, "না প্রজাতন্ত্র দিবস, না ঈদ না স্বাধীনতা দিবস, না দীপাবলী না বড়দিন। বিনা ছুটির দিনেই বক্স অফিসে ম্যাজিক তৈরি করল বাহুবলী ২।"[বাহুবলী ২ : কেন সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে সিনেমাটি, জেনে নিন]

ভারতের বক্স অফিসের রিপোর্ট বাহুবলী ২-এর হিন্দি ভাষায় ছবিটি একাই ৩০-৪০ কোটি টাকার ব্যবসা করেছে। বাহুবলী ২ সবচেয়ে বেশি ব্যবসা করেছে অন্ধ্রপ্রদেশে। সবচেয়ে খারাপ প্রদর্শন তামিল নাড়ুতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+