Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ বিটাউনও, অভিনেতা-অভিনেত্রী স্মরণ করছেন অন্যতম সেরা প্রধানমন্ত্রীকে

রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র আজ চিরতরে হারিয়ে গেলেন। কালের অন্তরালে বিলীন হয়ে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রাক্তন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার দিল্লির AIIMS-এ ভর্তি হওয়ার কয়েক ঘণ্টা পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বহু রাজনৈতিক ব্যক্তিত্ব। তবে শুধু রাজনীতির ক্ষেত্র নয়, অসংখ্য সেলিব্রিটিও তাদের শোক প্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে।

মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। প্রাক্তন প্রধানমন্ত্রীর একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে মর্মাহত। একজন রাষ্ট্রনায়ক যার অবদান আমাদের দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ছিল, তাঁকে সর্বদা স্মরণ করা হবে। তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। #RIPDrManmohanSingh"।

কমেডিয়ান কপিল শর্মা প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তার সাথে থ্রোব্যাক ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "ভারত আজ তার সেরা নেতাদের একজনকে হারিয়েছে। ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতি এবং সততা ও নম্রতার প্রতীক ডঃ মনমোহন সিং অগ্রগতি ও আশার উত্তরাধিকার রেখে গেছেন। তাঁর প্রজ্ঞা, নিষ্ঠা এবং দৃষ্টি আমাদের জাতিকে বদলে দিয়েছে। শান্তিতে থাকুন, ডঃ সিং। আপনার অবদান কখনও ভোলা হবে না"।

বাবা বিলাসরাও দেশমুখের সঙ্গে মনমোহন সিংয়ের ছবি শেয়ার করে রিতেশ দেশমুখ লিখেছেন, "আজ আমরা ভারতের অন্যতম সেরা প্রধানমন্ত্রীকে হারিয়েছি। যে ব্যক্তি ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে চালিত করেছিলেন নিষ্ঠার সাথে। তিনি মর্যাদা ও নম্রতার প্রতীক। আমরা চিরকাল তাঁর উত্তরাধিকারের কাছে ঋণী থাকব। তাঁর আত্মা চিরন্তন মহিমায় বিশ্রাম লাভ করুক। আপনাকে ধন্যবাদ শ্রী মনমোহন সিং"।

অভিনেতা রণদীপ হুডা ভারতের অর্থনৈতিক উদারীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, "ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। যার মর্যাদাপূর্ণ নেতৃত্ব এবং ভারতের অর্থনৈতিক উদারীকরণে অগ্রণী ভূমিকা জাতিকে বদলে দিয়েছে। তাঁর প্রজ্ঞা এবং সততা চিরকাল স্মরণ করা হবে। তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। ওঁম শান্তি!"

মনমোহন সিং-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আরও বহু অভিনেতা-অভিনেত্রী। প্রাক্তন প্রধানমন্ত্রীকে আজ চিরতরে বিদায় জানাচ্ছেন প্রত্যেকেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+