Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অ্যাডাল্ট ওয়েব সিরিজে সেনাবাহিনীকে অপমানের অভিযোগ! একতা কাপুরের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

ফিল্ম এবং টেলিভিশম প্রযোজক একতা কাপুর এবং তাঁর মা শোভা কাপুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের ওয়েব সিরিজ 'XXX' সিজন ২-তে ভারতীয় সেনাদের অপমান এবং তাদের পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাতের অভিযোগ আনা

ফিল্ম এবং টেলিভিশম প্রযোজক একতা কাপুর এবং তাঁর মা শোভা কাপুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের ওয়েব সিরিজ 'XXX' সিজন ২-তে ভারতীয় সেনাদের অপমান এবং তাদের পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয়েছে। এদিন বিহারের বেগুসরাইয়ের একটি স্থানীয় আদালত এব্যাপারে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

বেগুসরাইয়ে অভিযোগ প্রাক্তন সেনাকর্মীর

বেগুসরাইয়ে অভিযোগ প্রাক্তন সেনাকর্মীর

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা তথা প্রাক্তন সেনাকর্মী শম্ভু কুমার আদালতে অভিযোগ দায়ের করেন। ২০২০-তে দায়ের করা অভিযোগে তিনি অভিযোগ করেছিলেন 'XXX' সিজন ২-তে এক সেনার স্ত্রীর সঙ্গে সম্পর্কিত বেস কিছু আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে। এর ভিত্তিতেই বিচারক বিকাশ কুমার এই পরোয়ানা জারি করেছেন।
শম্ভু কুমারের আইনজীবী আদালতে বলেছেন, ওই সিরিজটি সম্প্রচার করেছিল একতা কাপুরের বালাজি টেলিফিল্মস লিমিটেডের মালিকানাধীন একটি ওটিটি প্ল্যাটফর্ম। আর একতার মা শোভা কাপুরও এই বালাজি টেলিফিল্মসের সঙ্গেই যুক্ত।

 সরিয়ে দেওয়া হয়েছে আপত্তিকর অংশ

সরিয়ে দেওয়া হয়েছে আপত্তিকর অংশ

শম্ভু কুমারের আইনজীবী আরও জানিয়েছেন আদালত একতা ও শোভা কাপুরের বিরুদ্ধে সমন জারি করেছিল। এছাড়াও তাঁদেরকে আদালতে হাজির হতেও নির্দেশ দেওয়া হয়েছিল। তবে অভিযুক্তরা আদালতকে জানিয়েছেন আপত্তির পরে সিরিজের ওইসব অংশ সরিয়ে দেওয়া হয়েছে। তবে তাঁরা আদালতে না হাজির হওয়ার কারণে ওয়ারেন্ট জারি করা হয়েছে।

 ২০২০-তেই সিরিজটি নিয়ে প্রশ্ন উঠেছিল

২০২০-তেই সিরিজটি নিয়ে প্রশ্ন উঠেছিল

প্রসঙ্গত বলে রাখা ভাল ২০২০ সালেই ওই ওয়েব সিরিজটি নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই সময়েই হ্যাশট্যাগ আন্টবালাজি ইনসাল্টস আর্মি দিয়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। ওই সময় সিজন -২ -এর পেয়ার অর প্লাস্টিক শিরোনামের একটি পর্ব নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এপিসোডের একটি দৃশ্যে স্বামী ডিউটিতে থাকার সময় একজন সেনা জওয়ানের স্ত্রীকে দেখানো হয়েছিল, অতিরিক্ত বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে।

একতা কাপুরের হিট শো ও চলচ্চিত্র

একতা কাপুরের হিট শো ও চলচ্চিত্র

একতা কাপুর ভারতীয় টেলিভিশনের সফল প্রযোজকদের মধ্যে অন্যতম। তাঁকে নিয়ে বিতর্ক তৈরি হলেও তাঁর হিট শে ও চলচ্চিত্তের মধ্যে রয়েছে বড়ে আচে লাগাতে হ্যায়, কুমকুম ভাগ্য, এক ভিলেন, ড্রিম গার্ল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+