এক ঝাঁক তারকা অভিনেতার নেপথ্যকন্ঠ ও মুখের আদল ধার নিয়েই থ্রিডি মহাভারত

বিষয়টা ঠিক পরিস্কার হল না তাই তো। ঠিক আছে তবে কিছুটা খোলসা করেই বলা যাক।
মহাভারত নিয়ে পঞ্চাশ কোটি টাকা ব্যয় ছবি তৈরি করছেন জয়ন্তীলাল গাডা। অ্যানিমেশন ছবি। এই ছবির প্রধান চরিত্রগুলির নেপথ্য কন্ঠ দিয়েছেন অমিতাভ বচ্চন,অনুপম খের, জ্যাকি শ্রফ,বিদ্যা বালন, দীপ্তি নাভাল,সানি দেওয়ল, অনিল কাপুর, মনোজ বাজপেয়ী, অজয় দেবগণের মতো অভিনয় জগতের তারকারা। কিন্তু আসল চমক অন্য জায়গায়। ছবিতে ব্যবহৃত চরিত্রগুলির মুখগুলিও ভয়েস ওভার তারকার চেহারার আদলেই তৈরি করা হয়েছে।
যেমন ধরা যাক, ভীস্মের চরিত্রের নেপথ্য কন্ঠ দেবেন বিগ বি। সেক্ষেত্রে ছবিতে ভীস্মের যে চরিত্রটি তৈরি করা হয়েছে তা অমিতাভের মুখের আদল বসিয়েই তৈরি করা হয়েছে।আবার দ্রৌপদীর চরিত্রে বিদ্যাবালনের কন্ঠ ও মুখের আদল একইভাবে ব্যবহার করা হয়েছে। যাতে অ্যানিমেশন মুভি হলেও চরিত্রের সঙ্গে গলার সামঞ্জস্য খুজে পান দর্শকরা।
এছাড়াও যুধিষ্ঠিরের চরিত্রে মনোজ বাজপেয়ী, ভীমের চরিত্রে সানি দেওয়ল,অর্জুনের চরিত্রে অজয় দেবগণ, দুর্যোধনের চরিত্রে জ্যাকি স্রফ, কর্ণ-র চরিত্রে অনিল কাপুর, দীপ্তি নাভাল কুন্তি ও অনুপম খের শকুনির চরিত্রে থাকছেন। তবে এখনও কৃষ্ণের চরিত্রের জন্য কাউকে চূড়ান্ত করা হয়নি। নির্মাতারা অবশ্য কৃষ্ণের চরিত্রে সলমন খানকে চাইছেন।
জয়ন্তীলাল গাডার দাবী, এই ছবির জন্য এক পয়সাও পারিশ্রমিক নিচ্ছেন না কোনও অভিনেতা।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications