Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অল্প বয়সে কেন চুল পেকে যায়, ঘন, কালো চুল পেতে মাখুন এই জাদুকারী উপাদানটি

প্রত্যেকেরই একদিন না একদিন বয়স হবে। বয়স হলে বার্ধক্য আসবেই। সেই বার্ধক্যের চিহ্নই হলো চুল, দাড়ি পাকা। তবে এই স্বাদের কালো চুল যদি কম বয়সেই পেকে যায় তাহলে কিন্তু খুব খারাপ লাগে। এমন অনেকেই রয়েছেন যাদের কুড়ি বছর বয়সেও চুল সাদা হয়ে যায়। আর এই কারণে অনেকেই কিন্তু অবসাদগ্রস্ত হয়ে পড়েন। চুল পেকে যাওয়া শুধুমাত্র যে দূষণের জন্য হয় তা কিন্তু নয়।

অনেক সময় চুলের সঠিক যত্ন না নিলেও চুল পেকে যায়। আবার শরীরে পুষ্টির অভাব থাকলে চুলের রঙ সাদা হয়। মানসিক চাপ থাকলে চুল সাদা হতে থাকে। আবার লিভারের কোনও সমস্যা থাকলেও চুলের রঙ কিন্তু পরিবর্তন হয়ে যায়।

white hair problem

  • বি ১২-এর ঘাটতি

সবকিছুরই একটা বয়স রয়েছে। ঠিক তেমন চুল পাকার একটা বয়স রয়েছে। ৩৫ থেকে ৪০ বছরের পর চুল পাকলে ঠিক আছে। এর আগে চুল পাকাকে অকালপক্ক বলে। ভিটামিন বি টুয়েলভের অভাব যদি থাকে তাহলেও কিন্তু চুল পেকে যায়। তবে এই ভিটামিন বি টুয়েলভের ঘাটতি যদি শরীরে আপনি পূরণ করতে পারেন তাহলে কিন্তু কম বয়সে চুল পাকবে না।

  • ধূমপান

আবার যারা প্রচুর পরিমাণে ধূমপান করেন। সেই ধূমপানের কারণে চুলের গোড়ার রক্তনালী শুকিয়ে যেতে থাকে। ফলে চুলের রঙ সাদা হতে থাকে।

  • জিনগত কারণ

অনেকের পরিবারে জিনগত সমস্যার কারণেও চুলের রঙ সাদা হয়ে যায়। বংশ পরম্পরায় কিন্তু এগুলি হয়ে আসছে তাঁদের।

  • মানসিক চাপ

প্রচন্ড পরিমাণে মানসিক চাপ থাকলে। দুশ্চিন্তা করলেও চুলের রঙ কিন্তু খুব কম বয়সেই সাদা হয়ে যায়।

  • কী মাখবেন

চুলের রঙ যদি আপনারও খুব কম বয়সেই সাদা হয়ে যায় এবং তার থেকে বের হতে চান তাহলে এই উপাদানটি আপনি আপনার মাথায় মাখতে পারেন। তাহলে খুব সহজেই সেই সাদা চুল কালো হবে। দেখুন কী মাখবেন।

  • কীভাবে বানাবেন

চুল সাদা থেকে কালো করতে আপনাকে এক কাপ নারকেল তেল নিতে হবে। তাতে কারিপাতা দিতে হবে। তাতে চার চামচ মেথি বীজ দিতে হবে। সঙ্গে আমলকির গুঁড়ো পাঁচ চামচ দিতে হবে।

প্রথমে একটি প্যানে নারকেল তেল হালকা করে গরম করে নিন। তাতে কারি পাতাও মেথির বীজ ১৫ মিনিট ভাজুন। তেলের রঙ সবুজ হয়ে গেলে তাতে আমলকি পাউডার দিয়ে দিন। তারপরে দু’মিনিট হালকা করে ভাজুন। ভালোভাবে গরম হয়ে গেলে নামিয়ে রাখুন। তারপরে কারি পাতা দিন। ঠান্ডা করে মাথায় মাখলে আপনার সাদা চুল দ্রুত কালো হবে।

  • কী করবেন

আমলকিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। থাকে অন্যান্য পুষ্টিগুণও। তাই এটি মাথার মাখলে চুল উজ্জ্বল হবে ও কালো থাকবে। সেই সঙ্গে আপনাকে নিত্যদিন ব্যায়াম করতে হবে। ধূমপান এড়িয়ে চলতে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+