Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘জাতীয় ক্যানসার সচেতনতা দিবস’: কারা এই রোগে বেশি আক্রান্ত হন, কীভাবেই বা ঝুঁকি এড়াবেন

'ক্যানসার’ এই কথাটি শুনলে প্রায় সকলেই ভয় পেয়ে যান। কারণ এই রোগ কিন্তু মারণ রোগ। ক্যানসার রোগ হলে বহু মানুষই মারা যান। তবে সঠিক সময় চিকিৎসা করলে কিন্তু অনেকেই সুস্থ হয়ে যান।

শুধু যে এই রোগ হলে রোগীরা কষ্ট পান তা কিন্তু নয়। পুরো পরিবারের উপর যেন একটা বড় ঝড় নেমে আসে। আর এই কারণেই দেশের মানুষের মধ্যে ক্যানসার নিয়ে সচেতনতার জায়গাতেই নভেম্বর মাসের ৭ তারিখ পালন করা হয় 'জাতীয় ক্যানসার সচেতনতা দিবস’।

cancer

  • কবে থেকে এই দিনটি পালন করা হচ্ছে

এই দিনটি কিন্তু আজ থেকে নয়, ২০১৪ সাল থেকে শুরু করা হয়েছিল। তারপর থেকে প্রতি বছর এই বিশেষ দিনটি পালন করে আসছে বিশ্ববাসী। অনিয়ন্ত্রিত জীবনযাপন, খাদ্যাভাসের পরিবর্তনের কারণেই কিন্তু ক্যানসারের ঝুঁকি বাড়ছে। আর সেই কারণে সচেতন থাকাটা খুব দরকার। সচেতন ভাবে থাকলে ক্যানসার কিন্তু ছুঁতেও পারবে না আপনাকেও।

  • কেন ক্যানসারের ঝুঁকি বাড়ছে

বিশেষজ্ঞদের মতে, যদি আপনি জীবনধারা ঠিক রাখেন, তাহলে ক্যানসারের ঝুঁকি কিন্তু অনেকটাই কমবে। গবেষণায় দেখা গেছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্যানসারের ঝুঁকি বাড়ে। তবে বর্তমান সময়ে কিন্তু ছোট শিশুরাও ক্যানসারে শিকার হয়। তার কারণ, ধূমপান, অতিরিক্ত ওজন, সঠিক সময় খাওয়া-দাওয়া না করা, শারীরিক পরিশ্রম না করার কারণে ক্যানসারের ঝুঁকি বাড়ে।

  • কাদের এই রোগের ঝুঁকি বেশি

বিশেষজ্ঞরা বলছেন, ধূমপান ক্যানসারের প্রথম ও প্রধান কারণ। এর কারণ, যে ব্যক্তি প্রচুর পরিমাণে তামাক জাতীয় খাবার খান, প্রচুর পরিমাণে মদ খান, তার ক্যানসারের ঝুঁকি সব থেকে বেশি। তাছাড়াও ফুসফুসে ক্যানসারে প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ মানুষ আক্রান্ত হন।

এই রোগে মৃত্যু হয় অনেকের। তামাকের ধোঁয়ায় যে কার্সিনোজেন থাকে,যা কোষের ডিএনএকে ক্ষতিগ্রস্ত করে তোলে। যার ফলে মিউটেশন ও অনিয়ন্ত্রিত কোষের বৃদ্ধি ঘটতে থাকে। যে কারণেই আমাদের খাদ্যনালী, লিভারে ক্যানসার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।

  • তামাক জাতীয় দ্রব্য

ক্যানসারের ঝুঁকি কমাতে তামাক জাতীয় দ্রব্য একদমই খাবেন না। সেই সঙ্গে মদ খাবেন না। রেডমিট ও প্রক্রিয়াজাত মাংস প্রচুর পরিমাণে খেলে শরীরে ক্যানসার হওয়ার ঝুঁকি বাড়তে পারে। এতে নাইট্রেটের মাত্রা বেশি থাকে। যা অন্ত্রের ক্ষতি করতে থাকে। আবার অনেক গবেষণায় দেখা গেছে, উচ্চ চর্বিযুক্ত যেকোনও খাবার ক্যানসার রোগের ঝুঁকি বাড়াচ্ছে।

  • ঝুঁকি কমাতে কী করবেন

শারীরিকভাবে সুস্থ থাকতে আপনাকে নিত্যদিন ব্যায়াম করতে হবে। কিংবা হাঁটতে হবে। যদি আপনি নিত্যদিন সকালবেলা উঠে হাঁটেন, তাহলে কিন্তু আপনার ক্যানসার রোগের ঝুঁকি অনেকটাই কমবে। শুধু তাই নয়, অতিরিক্ত ওজন একদমই ভালো নয়। গবেষণায় দেখা গেছে, যে ব্যক্তির শরীরে ওজন বেশি, তাদের কিন্তু ক্যানসার হওয়ার ঝুঁকি সবথেকে বেশি।

  • ত্বকের ক্যানসার ঝুঁকি কমাতে কী খাবেন

বর্তমান সময়ে ত্বকের ক্যানসার হওয়ার ঝুঁকি কিন্তু বেশি। তাই আপনাকে ত্বকের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। সূর্যের ক্ষতিকারক আলো থেকে নিজেকে বাঁচান। তবেই কিন্তু ত্বকের ক্যানসারের ঝুঁকি থেকে বাঁচবেন আপনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+