First Saliva Pregnancy Test: মুখের লালা দিয়েই করুন প্রেগন্যান্সি টেস্ট, কিন্তু কীভাবে
জানেন কি এবার আপনার মুখের লালা দিয়েই আপনি বুঝতে পারবেন আপনি প্রেগন্যান্ট কিনা! শুনতে অবাক লাগছে, তবে ঠিকই শুনেছেন, ইসরাইলের একটি প্রতিষ্ঠান এই স্যালিস্টিক টেস্ট বাজারে আনছে। আর কিট দিয়ে সহজে বোঝা যাবে আপনি প্রেগন্যান্ট কিনা। টেস্ট কিটটি লঞ্চ হবার পর প্রথমে ইউরোপ, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, ইসরাইলের বাজারে মিলবে এই টেস্ট কিট। এই কিট কিন্তু বিশ্বের প্রথম টেস্ট কিট।
জানা গিয়েছে, এবার কিন্তু প্রেগন্যান্ট জানার জন্য রক্ত বা প্রসবের নমুনা সংগ্রহের আর কোনও প্রয়োজন নেই। এই পরীক্ষায় শুধু মুখের লালা দিয়েই মাত্র ১০ মিনিটে আপনি জানতে পারবেন আপনি প্রেগনেন্ট কিনা। যেসব নারী গর্ভধারণ করে করেন তাদের শরীরে বিটা এইচসিজি নামের একটি হরমোন তৈরি হয়।

যার উপস্থিতিতে এই রক্ত ও প্রস্রাব নিয়ন্ত্রণ করা যায়। এবার বাজারে যে কিট আসছে সেই কিট থেকে সহজেই জানা যাবে আপনি প্রেগন্যান্ট কিনা, আশা করা যাচ্ছে এর দ্বারা অনেক নারীর উপকার হবে। এখন প্রেগন্যান্সির জন্য অনেক কিট বেরিয়েছে, তবে অনেক সময় কিন্তু সঠিক ফলাফল নিয়ে নানান ভয় থাকে সকলের মধ্যে। আবার অনেকেই সঠিকভাবে কিট ব্যবহারও করতে পারেন না। তবে এবার খুব সহজেই মুখের লালা দিয়ে জানা যাবে আপনি প্রেগনেন্ট কিনা। আর এই কিট নিয়ে কিন্তু খুব আশাবাদী রয়েছেন উদ্ভাবনকারীরা।
কিট উৎপাদনকারী প্রতিষ্ঠান জানিয়েছে, ইউরোপের বাজারে ঢুকতে আর বেশিদিন বাকি নেই। কিছুদিনের মধ্যে পাওয়া যাবে এই কিট। চলতি মাসে জার্মানিতে এই কিট পাওয়া যাবে বলে জানিয়েছেন তাঁরা। মার্কিন যুক্তরাষ্ট্রে এই পণ্যটি বিক্রি করবার জন্য এফডিএফের অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে ইতিমধ্যে।

পরীক্ষাটি কীভাবে করবেন? টেস্টিং কিটে থার্মোমিটারের মতোই একটি নলাকৃতির অংশ রয়েছে ফোমে মোড়ানো রয়েছে। সেটি থার্মোমিটারের মতোই, কিছুক্ষণ মুখে রাখতে হয় আপনার। এসময় মুখ থেকে যে লালা নিঃসৃত হবে, তা জমা হবে ফোমে। এরপর সেই ফোমটি একটি প্লাস্টিকের টিউবে স্থানান্তর করতে হয়। সেই টিউবেই বায়োক্যামিকেল ক্রিয়া-প্রতিক্রিয়ার ১৫ মিনিটের মধ্যে জানা যায় আপনি গর্ভবতী কিনা।
সংস্থা জানিয়েছে, মাত্র ১৫ মিনিটেই আপনি সঠিক ফলাফল জানতে পারবেন। ইতি মধ্যে ইসরায়েলের ৩০০ জনের বেশি মহিলার ওপর এই কিটের ট্রায়াল দেওয়া হয়েছে।
-
সরস পোস্টে ভোটারদের নির্ভয়ে ভোটদানের ডাক কমিশনের, হুঁশিয়ারি দুষ্কৃতীদের, তৈরি বিতর্কও -
কয়লা পাচার মামলায় এবার আইপ্যাকের ডিরেক্টর ভিনেশকে গ্রেফতার করল ইডি -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর! -
নয়ডা শ্রমিক বিক্ষোভে পাকিস্তানি যোগ! সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ, গ্রেফতার ৩৫০ -
বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতীশ কুমারের ইস্তফা, এক যুগের অবসান -
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের নতুন দফায় আলোচনার প্রস্তুতি, বৈঠক হতে পারে এই সপ্তাহেই -
নয়ডায় নতুন করে শ্রমিক বিক্ষোভ, ফের পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি -
হরমুজ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! মোদী-ট্রাম্পের ফোনে দীর্ঘ আলোচনা, বড় চুক্তির ইঙ্গিত -
বেছে বেছে তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশি ও চক্রান্তের অভিযোগ, কমিশনে নালিশ ঘাসফুল শিবিরের -
বাংলার ভোটে প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সবচেয়ে বেশি কোন জেলায়? -
মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে সঙ্কটের মাঝেও এগোচ্ছে ভারতের অর্থনীতি, জিডিপি বৃদ্ধিতে ইতিবাচকতার পূর্বাভাস আইএমএফের










Click it and Unblock the Notifications