তরমুজ খেয়ে ফেলে দিচ্ছেন দানা, ভুল করছেন না তো? জেনে নিন উপকারিতা সম্পর্কে
গরমকালে তরমুজ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। তরমুজে প্রচুর উপকারিতা রয়েছে। তাছাড়াও গরমের এই ফলে জলের পরিমাণ বেশি থাকে। যা গরমকালে খেলে আপনার শরীর কখনোই ডিহাইড্রেট হবে না। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন রয়েছে। আপনি যদি নিত্যদিন তরমুজ খেতে পারেন, তাহলে আপনার বড় রোগের ঝুঁকি কমবে।
খাবার ভালোভাবে হজম হবে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। তাই আপনিও কিন্তু গরমকালে প্রচুর তরমুজ খেতে পারেন। তবে আপনি কি জানেন তরমুজ খাওয়ার পাশাপাশি যে তরমুজের দানা আপনি ফেলে দিচ্ছেন, সেটাও কিন্তু শরীরের জন্য খুব উপকারী। কী কী গুণ রয়েছে এই মিষ্টি ফলের দানায়, জানুন।

পুষ্টির ঘাটতি পূরণ হবে
তরমুজের দানায় প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে ও ভিটামিনের খুব ভালো উৎস এই দানা। এটি প্রোটিনেরও খুব ভালো উৎস। যদি আপনি তরমুজের দানা খান এবং নিয়মিত খান তাহলে আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো। এমনকি শরীরে পুষ্টির ঘাটতিও পূরণ হবে।
শক্তি বাড়বে
অনেকেই রয়েছেন, যারা প্রায় সময় শরীরের শক্তির অভাব বোধ করেন অর্থাৎ কাজ করতে করতে গায়ে একদমই শক্তি পান না। তাদের তরমুজের দানা খেলে আপনার শরীরের শক্তি বাড়বে। এতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। আর এগুলি খেলে কাজের ক্ষমতাও বাড়বে।
মস্তিষ্ক বিকাশ ঘটবে
তরমুজের দানা খেলে আপনার মস্তিষ্ক ভালো থাকবে। গবেষণায় দেখা গেছে, তরমুজের দানায় অনেক উপাদান রয়েছে। যা মস্তিষ্কের বিকাশ ঘটাতে সাহায্য করে। এমনকি স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে তরমুজের দানা।
হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে
হার্ট ভালো রাখতে নিত্যদিন খান তরমুজের দানা। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার হার্ট ভালো রাখবে। এমনকি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে তরমুজের দানা।
হজম ক্ষমতা বাড়বে
আপনি যদি খাবার ভালোভাবে হজম করতে চান তাহলে গরমে তরমুজ খাওয়ার পাশাপাশি খাদ্য তালিকায় তরমুজের দানাও রাখতে পারেন। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা খাবার হজম করতে সাহায্য করে। শুধু তাই নয়, পেট ভরাতেও সাহায্য করে তরমুজের দানা।
ওজন কমবে
তরমুজের দানায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা ওজনও কমাতে সাহায্য করে। এমনকি যাদের হজমের সমস্যা রয়েছে তারাও কিন্তু এই তরমুজের দানা খেতে পারেন। তবে আপনি যদি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে তরমুজের দানা খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।
-
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের












Click it and Unblock the Notifications