Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

New Gallup Report: মানসিক চাপ সত্ত্বেও কাজে খামতি নেই! ভারতীয় কর্মীদের অবস্থা কেমন? প্রকাশ্যে সমীক্ষা রিপোর্ট

New Gallup Report: কাজ তো করছেন সবাই! কিন্তু ভারতীয় কর্মীদের ক'জন কাজে সাফল্য পাচ্ছেন তার খতিয়ান উঠে এল এক সমীক্ষার রিপোর্টে। গ্যালাপ ২০২৪ (Gallup 2024) স্টেট অফ গ্লোবাল ওয়ার্ক প্লেস রিপোর্টে (State of the Global Workplace report) উল্লেখ করা হয়েছে, ভারতীয় কর্মীদের মধ্যে উন্নতির হার খুব কম।

বেশির ভাগ কর্মীই কর্মস্থলে উন্নতির (New Gallup Report) জন্য প্রত্যেকদিন লড়াই করছেন। সাফল্য কিংবা উন্নতির নিরিখে গোটা বিশ্বে যখন কর্মীদের হার ৩৪ শতাংশ, ভারতে সেই হার মাত্র ১৪ শতাংশ। এমনটাই বলছে গ্যালাপ ২০২৪ এর সমীক্ষা (New Gallup Report) ।

New Gallup Report

ওই রিপোর্টে সারা বিশ্বের কর্মীদের শারীরিক এবং স্বাস্থ্যের বিষয়ে আলোচনা (New Gallup Report) হয়েছে। সেখানে তিনটি ভাগে ভাগ করা হয়েছে কর্মীদের। একদল যারা উন্নতি করছেন, একদল লড়াই করছেন অন্য একদল পরিস্থিতির চাপে ভুক্তভোগী। যে সব কর্মীরা তাদের চাকরি জীবনকে ভালোবাসেন তাঁদেরকে প্রথম ভাগে ফেলা হয়েছে।

আর যারা প্রতিদিন অনিশ্চিয়তায় ভুগছেন, আর্থিক সঙ্কট, মানসিক চাপের সঙ্গে লড়াই করছেন তাঁরা রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে। আর যারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক দিক দেখতে পাচ্ছেন না, তাঁরা রয়েছেন তৃতীয় স্থানে।

রিপোর্টে বলা হয়েছে এই তৃতীয় তালিকার কর্মীদের অনেকেরই খাদ্য বা আশ্রয়ের সংস্থান নেই। প্রতি নিয়ত অবসাদের স্বীকার তাঁরা। এমন কি অসুস্থতার হারও এদের মধ্যে সবথেকে বেশি। অথচ এদের কোনও স্বাস্থ্য বিমা নেই বলেও সমীক্ষায় উঠে এসেছে। দক্ষিণ এশিয়ায় উন্নয়নশীল কর্মীর সংখ্যা সবথেকে কম। তথ্য বলছে সংখ্যা মাত্র ১৫ শতাংশ। এর মধ্যে উন্নতির মুখ দেখেছেন এমন কর্মীর হার সবথেকে বেশি নেপালে।

সেখানে এই হার ২২ শতাংশ। আর ভারতে ১৪ শতাংশ। প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে গ্যালাপ ২০২৪ (New Gallup Report)। সংস্থা আরও বলছে, ৩৫ শতাংশ ভারতীয় প্রত্যেকদিন নানা ভাবে কর্মসংস্থান সংক্রান্ত ক্ষোভ উগরে দিচ্ছেন। আর ৩২ শতাংস ভারতীয় মানসিক চাপের কথা বলছেন। শ্রীলঙ্কায় যে হার ৬২ শতাংশ এবং আফগানিস্তানে ৫৮ শতাংশ।

এত কিছুর পরেও ভারতীয়দের ক্ষেত্রে কাজের প্রতি 'কমিটমেন্ট' সবথেকে বেশি। গোটা বিশ্বে যে হার ২৩ শতাংশ, সেখানে ভারতে সেই হার ৩২ শতাংশ। অর্থাৎ এর থেকেই বলা যায় ভারতীয়রা অনেক চাপ এবং হতাশার মধ্যেই কাজের প্রতি প্রতিশ্রিবদ্ধ। এমনটাই গ্যালাপ ২০২৪ স্টেট অফ গ্লোবাল ওয়ার্ক প্লেস সংক্রান্ত রিপোর্টে উঠে এসেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+