Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Indian Bank Recruitment 2024: বেতন ৭৬০০০ টাকা পর্যন্ত, কোথায় চাকরি, কত শূন্যপদ পড়ে নিন

Indian Bank Recruitment 2024: ব্যাঙ্কের ভাল পদে একবার চাকরি পেয়ে গেলে ভবিষ্যৎ নিয়ে আর কোনও চিন্তা থাকে না। এবার চাকরি প্রার্থীদের সামনে এল সেই সুযোগ।

শতাধিকেরও বেশি শূন্যপদে নিয়োগ করছে ইন্ডিয়ান ব্যাঙ্ক। ব্যাঙ্কের ওয়েবসাইট থেকেই করা যাচ্ছে আবেদন। অবিলম্বে আবেগন করতে পারেন চাকরি প্রার্থীরা (Indian Bank Recruitment 2024) ।

Indian Bank Recruitment 2024

Indian Bank Recruitment 2024: কীভাবে আবেদন করবেন?

চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিয়ান ব্যাঙ্ক। স্পেশালিস্ট অপিসার পদে নিয়োগ (Indian Bank Recruitment 2024) করা হচ্ছে। মোট শূন্যপদের সংখ্যা ১৪৬। www.indianbank.in-এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ১২ মার্চ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ১ এপ্রিল পর্যন্ত করা যাবে আবেদন।

Indian Bank Recruitment 2024: আবেদন মূল্য

বিজ্ঞপ্তিতেই (Indian Bank Recruitment 2024) উল্লেখ করা হয়েছে প্রয়োজনীয় সব তথ্য। এসসি, এসটি ও জেনারেল প্রার্থীদের জন্য আলাদা আলাদা আবেদনমূল্য নেওয়া হবে। তফশিলি জাতি ও উপজাতির প্রার্থীদের ১৭৫ টাকা করে দিতে হবে ও বাকিদের দিতে হবে ১০০০ টাকা করে।

Indian Bank Recruitment 2024: নিয়োগ কীভাবে?

আবেদন করার পর প্রয়োজনীয় সব নথি নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করতে হবে। এরপরই হবে বাছাইয়ের প্রক্রিয়া। যোগ্যতা যাচাই করে, অভিজ্ঞতার নিরিখে নিয়োগ (Indian Bank Recruitment 2024) করা হবে। প্রয়োজনীয় তথ্যের জন্য ওয়েবসাইটে ক্লিক করে জেনে নিতে হবে। সেই মতো করতে হবে আবেদন।

Indian Bank Recruitment 2024: বেতনক্রম এবং অন্যান্য তথ্য

কোন পদে কত নিয়োগ (Indian Bank Recruitment 2024) করা হবে, তা সেখানেই উল্লেখ করা আছে। বেতন হবে ৩৬ হাজার টাকা থেকে শুরু করে ৭৬ হাজার টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্ট করা হয়েছে পদের নিরিখে। কোন পদের জন্য কী যোগ্যতা থাকা প্রয়োজন, সেগুলি ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। এছাড়া কী অভিজ্ঞতা লাগবে, সেটাও উল্লেখ করা হয়েছে।

Indian Bank Recruitment 2024: বিজ্ঞপ্তি

ইন্ডিয়ান ব্যাঙ্ক এই নিয়োগ করবে। স্পেশালিস্ট অফিসার পদের জন্য এই নিয়োগ (Indian Bank Recruitment 2024) করা হবে। একাধিক শূন্যপদের জন্য এই আবেদন করা যাবে। আবেদনের আগে ব্যাঙ্কের তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এই জন্য এই - Indian Bank Recruitment 2024 - লিঙ্কে ক্লিক করতে হবে। বিস্তারিত জেনেই এই পদের জন্য আবেদন করতে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+