Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Diwali Gift from PM Modi: ৭৫ হাজার বেকার যুবক-যুবতীদের জন্যে বড় খবর! রইল বিস্তারিত

সামনেই কালী পুজো এবং দিওয়ালী! তবে এবার দেশের যুবক-যুবতীদের জন্যে বড় খবর। বিশেষ করে গোটা দেশ থেকে বেছে নেওয়া ৭৫ হাজার যুব সম্প্রদায়ের কাছে অবশ্যই বিশেষ হতে চলেছে। আগামী শনিবার অর্থাৎ ২২ অক্টোবর ৭৫ হাজারের বেশি যুবক - যুবত

Diwali Gift from PM Modi: সামনেই কালী পুজো এবং দিওয়ালী! তবে এবার দেশের যুবক-যুবতীদের জন্যে বড় খবর। বিশেষ করে গোটা দেশ থেকে বেছে নেওয়া ৭৫ হাজার যুব সম্প্রদায়ের কাছে অবশ্যই বিশেষ হতে চলেছে। আগামী শনিবার অর্থাৎ ২২ অক্টোবর ৭৫ হাজারের বেশি যুবক - যুবতীদের হাতে নিয়োগ পত্র তুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক, বিভাগ এবং বিভিন্ন সংস্থাতে কাজের সুযোগ এবম্নগ নিয়োগ পত্র বেছে নেওয়া চাকরি প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে।

একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নিয়োগ পত্র তুলে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। যা অবশ্যই বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

বেকারত্ব সমস্যা বেড়েছে

বেকারত্ব সমস্যা বেড়েছে

বলে রাখা প্রয়োজন, দেশে কার্যত বেকারত্ব সমস্যা বেড়েছে। কয়েক হাজার নিয়োগের কথা বলা হলেও তা হয়নি বলেই অভিযোগ। ফলে বারবার বিরোধীদের তোপের মুখে পড়তে হয় মোদী সরকারকে। সেখানে দাঁড়িয়ে কার্যত কর্মসংস্থান নিয়ে বড় পদক্ষেপ সরকারের। দেশের বিভিন্ন অংশ থেকে বেছে নেওয়া ৭৫ হাজার যুবক-যুবতীদের হাতে নিয়োগ পত্র তুলে দিতে চলেছে সরকার। আগামী দিনে আরও বেশ কয়েকজনের হাতে এই নিয়োগ পত্র তুলে দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

কোন মন্ত্রকে এই নিয়োগ?

কোন মন্ত্রকে এই নিয়োগ?

বিভিন্ন খবরে প্রকাশিত খবর অনুযায়ী, রেলমন্ত্রক, রক্ষা, স্বরাষ্ট্রমন্ত্রক, শ্রমমন্ত্রক সহ কেন্দ্রের একাধিক মন্ত্রকে এই নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। দীর্ঘদিন ধরে সরকারের একাধিক মন্ত্রকে শূন্যপদ অনেক। কয়েক বছর নিয়োগ করা হয়নি। এবার এই সমস্ত ক্ষেত্রগুলিতে নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। এছাড়াও সিআইএসএফ, সিবিআই, কাস্টম, পোস্ট অফিস এই সমস্ত ক্ষেত্রেও নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে।

মোদীর তরফে উপহার

মোদীর তরফে উপহার

জানা যাচ্ছে, ভার্চুয়ালের মাধ্যমে শনিবার এই নিয়োগ পত্র তুলে দেবেন প্রধানমন্ত্রী মোদী। যেখানে একাধিক কেন্দ্রীয়মন্ত্রী উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। যেমন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ওডিশা থেকে, স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া থাকবেন গুজরাত থেকে। এছাড়াও অনুরাগ ঠাকুর সহ একাধিক রাজ্য থেকে কেন্দ্রীয়মন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। এছাড়া নির্মলা সীতারমণ, অশ্বিনী বৈষ্ণবও থাকবেন বলে জানা যাচ্ছে। দেওয়ালির আগে প্রায় ১ লাখ শূন্যপদে এই নিয়োগ তা মোদীর তরফে উপহার হিসাবেই দেখছেন বিজেপি নেতারা। তবে পশ্চিমবঙ্গ থেকে ঠিক কত যুব সম্প্রদায় সরকারি এই চাকরি পাচ্ছেন তা অবশ্য স্পষ্ট নয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+